শ্রীবরদীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার
সোহেল রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজ অটোরিকশা চালক মোশাররফ হোসেন (৪৫) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের উলুকান্দা গ্রামের গলাকাটা ব্রিজ সংলগ্ন শ্রীবরদী-শেরপুর রাস্তার পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়। নিহত মোশাররফ হোসেন কুড়িকাহনিয়া ইউনিয়নের মৃত জাকির হোসেন ওরফে বাতাসুর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় মোশাররফ হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু প্রতিদিনের ন্যায় রাতে বাড়ি ফিরেনি মোশাররফ। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরদিন সোমবার দুপুরে নিখোঁজ মোশারফের মোবাইল নাম্বার থেকে স্বজনদের কাছে ফোন দিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানাজানি হলে নিখোঁজ মোশারফের ছেলে হৃদয় বাদী হয়ে সোমবার রাতেই শ্রীবরদী থানায় জিডি করেন।
পরে মঙ্গলবার সকালে উপজেলা খড়িয়াকাজির ইউনিয়নের উলুকান্দা গ্রামের গলাকাটা ব্রিজ সংলগ্ন ডোবার পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল লাশ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের ছেলে হৃদয় ও পরিবারের লোকজন লাশ সনাক্ত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অটোরিকশা কোন সন্ধান পাওয়া যায়নি। নিহত মোশারফের ছেলে হৃদয় বলেন, যেহেতু আমার বাবা মারা গেছে, তাই আমি আর মামলা করতে চাই না।
এব্যাপারে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রকৃতি কারণ উদ্ধার করতে তদন্ত চলেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এসআর/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- ঢাকায় কারফিউ জারি
- ফরিদপুরে শিক্ষার্থী কৌশিক হত্যার বিচারের দাবিতে বাস মালিক-শ্রমিকদের মানববন্ধন
- রূপপুরের জরুরি প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
- পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
- গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি
- প্রাইম ব্যাংকের সঙ্গে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
- গোপালগঞ্জে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
- ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য উচ্চশিক্ষায় বিশেষ সুবিধা
- পে স্কেলে বেতনের অঙ্ক বাড়ছে, মানুষের জীবন-সংসারের হিসাব মিলছে তো?
- কাত্যায়নী পূজায় বর্ণিল সাজে মাগুরা, সপ্তমীতে মানুষের ঢল
- ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২
- বিমান উড্ডয়নের মুহূর্তে উদ্বেগময় এক রাত
- শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে আটক ২
- অপরিণত শিশুর জীবন সুরক্ষায় জরুরি সচেতনতা ও বিশেষ যত্ন
- টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামী লীগের কার্যালয়
- পাঁচ দফা দাবিতে জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি
- ‘ঢাকা বাঁচাও’ কেন্দ্রীয় কমিটিতে ৩ নতুন মুখ
- বিশ্বজুড়ে বাংলাদেশের কর্মীদের দক্ষতার জয়, এবার জাম্বিয়ায় ৯ সদস্যের দল
- ঈশ্বরদীতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটা, ভেকু ও ড্রাম ট্রাক জব্দ
- ২০ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’
- মজলুম জননেতা মওলানা ভাসানী: স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা থেকে গণতন্ত্র ও সুশাসনের প্রেরণা
- ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
- স্লিপার বাসের জন্য নীতিমালা করতে হাইকোর্টের রুল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- মুকুটি আর কুকুটি
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- ক্রেতার অধিকার
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- মনুষ্যত্ব
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- শেরপুরে নতুন জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- সেহরি খেয়ে গেলেন নামাজে, সকালে মিলল ঝুলন্ত মরদেহ
- দিনাজপুর হানাদার মুক্ত দিবস আজ
- শ্রীবরদীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার
-1.gif)








