পাঁচ দফা দাবিতে কর্মবিরতিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর পূর্ণ বাস্তবায়ন,সকল শুণ্য পদে পদোন্নতি/নতুন নিয়োগের মাধ্যমে পূরণ করা। কর্মচারীদের পদ নাম ও গ্রেড সচিবালয়/কালেক্টরেট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীদের অনুরূপ করণ। পি,আই,ও পদকে আপগ্রেড করা। ডিআরআরও পদকে আপগ্রেড। এবং জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মৌলভীবাজার জেলাসহ সারা দেশব্যাপী অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ পরিষদের ডাকে তিনদিন ব্যাপী কর্মবিরতি শুরু হয়। অর্ধদিবসের এই কর্মবিরতি প্রতিদিন চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
বুধবার (১৪ সেপ্টেম্বর) কর্মসূচির দ্বিতীয় দিন সকালে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে দেখা যায় সেখানকার কর্মকর্তা ও কর্মচারীরা অফিসের কাজ ফেলে ব্যানার নিয়ে কর্মবিরতি পালন করছেন। কর্মসূচির কারনে গুরুত্বপূর্ণ ওই দপ্তরে সেবা নিতে আসা লোকজন পরছেন বিপাকে। সূত্রে জানা গেছে,শুধু জেলা সদর নয়,সারাদেশ ব্যাপী অধিকার আদায়ে পালিত হচ্ছে এ কর্মসূচি। এরই অংশ হিসেবে মৌলভীবাজার জেলার সবগুলো উপজেলায় একই সময়ে পালণ হচ্ছে কর্মবিরতি।
মৌলভীবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজাদের রহমান জানান,প্রাকৃতিক দুর্যোগসহ দেশের যেকোনো কঠিন দুর্যোগ মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকেন এই দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অথচ আমরা দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। তাই যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি।
তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এই পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে আমাদের অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বহু বছর ধরেই আন্দোলন করে আসছে।
দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও আর পিআইওরা কাঙ্ক্ষিত আর্থিক সুবিধা পাচ্ছেন না।
এদিকে তিনদিন ব্যাপী চলা অর্ধদিবস কর্মবিরতি পালন শেষ হবে বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর। কর্মসূচি শেষে ওই দিন দুপুর ১২টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ছবি: বুধবার সকালে মৌলভীবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজাদের রহমানের নেতৃত্বে নিজ দপ্তরের সামনে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
(একে/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২২)
পাঠকের মতামত:
- গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের
- মহম্মদপুরে গ্রীষ্মের তপ্ত রোদে রঙিন কৃষ্ণচূড়া
- ‘সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি’
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
- ‘১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা
- মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা
- ‘ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে’
- আরও কমলো সোনার দাম, ভরি ২৪০৩৩৭ টাকা
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
৩০ এপ্রিল ২০২৬
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








