প্রতিবন্ধী শিশুকে চুবিয়ে হত্যা
গোপালগঞ্জে ভন্ড নারী কবিরাজের আমৃত্যু কারাদণ্ড
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপচিকিৎসায় প্রতিবন্ধী শিশু মোঃ নূর ইসলাম (৯) হত্যা মামলায় ভন্ড নারী কবিরাজ মোসাঃ আকলিমা বেগমকে (৩৯) আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।
আজ রবিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মোসাঃ আকলিমা খাতুন মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লতিপ শেখের স্ত্রী। তিনি এলাকায় ভন্ড কবিরাজ হিসেবে পরিচিত ছিলেন ও অপচিকিৎসার মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে টাকা আদায় করতেন। রায় ঘোষনার সময় তিনি আদালতে অনুপস্থিত (পলাতক) ছিলেন।
মামলার বিররনে জানাগেছে, মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ৯ বছরের শিশু সন্তান মোঃ নূর ইসলাম জন্মগত প্রতিবন্ধী ছিল। ২০০৭ সালের ৯ মার্চ সকালে ওই শিশুকে চিকিৎসার জন্য কবিরাজ মোসাঃ আকলিমা বেগমের বাড়িতে নিয়ে যাওয়া হয়। জ্বীনে ধরেছে এমন কথা বলে কবিরার তার বাড়ির পাশের কুমার নদীতে চুবিয়ে ও মাথায় আঘাত দিয়ে ওই শিশুকে হত্যা করে।
পরে খবর পেয়ে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মনিরুল ইসলাম বাদী হয়ে ওই দিন মুকসদুপুর থানায় কবিরার একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুকসুদপুর থানার এসআই মোঃ ওমর ফারুারুক ২০০৭ সালের ১৫ মে কবিরাজ মোসাঃ আকলিমা বেগমের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে বিজ্ঞ বিচারক কবিরাজ মোসাঃ আকলিমা বেগমকে অভিযুক্ত করে এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় তিনি পলাতক ছিলেন।
সরকার পক্ষে এপিপি মোঃ শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবু তালেব শেখ মামলা পরিচালনা করেন।
(টিকেবি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২২)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








