E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

২০২২ সেপ্টেম্বর ১৮ ১৭:৪৬:২৫
সালথায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আক্কাছ শিকদার (৩৪) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ভোররাতে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্কাছ ওই গ্রামের খোরশেদ শিকদারের ছেলে। 

সালথা থানার এসআই মো: আওলাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে একটি পুলিশ টিম রোববার ভোর রাত আনুমানিক ৩ টার দিকে গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফরিদপুর কোতয়ালী থানার মামলা ৯(০২)১২ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ শিকদারকে গ্রেপ্তার করে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আক্কাছ ৮বছর ধরে পলাতক ছিলো।

সালথা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: শেখ সাদিক বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ শিকদারকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

(এএন/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২২)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test