E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ফরিদপুর জেলা শাখার আত্মপ্রকাশ 

২০২২ সেপ্টেম্বর ২০ ১৮:২৫:৫৫
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ফরিদপুর জেলা শাখার আত্মপ্রকাশ 

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ফরিদপুর জেলা শাখার আত্মপ্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলন ও আলোচনা সভা আজ মঙ্গলবার ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক আবুদল কাদের আজাদ।

এক লিখিত বক্তব্যে তিনি বলেন, ২ রা সেপ্টেম্বর ২০২২ বাংলাদেশ কমিউনিস্ট আন্দোলনের ঐক্যবদ্ধ পার্টির গঠনের আকাঙ্খার প্রক্রিয়ায় বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মার্কসবাদী এর ঐক্য কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ নামে জন্ম লাভ করে এক বিপ্লবী সংগঠন। দেশের বহুদা বিভক্ত কমিউনিস্ট শক্তিগুলোর ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভবিষ্যতের জন্য এই ঐক্য সুদীর্ঘ প্রসারে ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যয় ব্যক্ত করছি।

এরই ধারাবাহিকতায় আমরা ফরিদপুর জেলা উভয় সংগঠনের কর্মীবৃন্দ নতুন এই সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এর মাধ্যমে আত্মপ্রকাশ প্রকাশ করছি।

পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠায় লড়াইকে বেগবান করা আমরা জরুরী কর্তব্য বলে মনে করি এই সংবাদ সম্মেলনে দেশের সকল বাম প্রগতিশীল ও অসাম্প্রদায়িক ব্যক্তি ও সংগঠনকে ‌ ভবিষ্যতে এই প্রক্রিয়ার অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি কমরেড রফিকুজ্জামান লায়েক, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম।

সভায় বক্তারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলার উন্নতি, এবং তদারকি সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনার জন্য সরকারের নিকট দাবি জানান।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test