আড়াইহাজারে ধারালো অস্ত্র-ককটেলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৯ সদস্য আটক
মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে দেশি ধারালো অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ (নয়) সদস্যকে আটক করেছে র্যাব-১১। আজ বুধবার র্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর মো: সানরিয়া চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর গভীর রাত প্রায় ৩ টার সময় ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল হাইজাদী ইউনিয়নের সরাবদী আতাদী চকের বাড়ি ও উদয়দী গ্রামের ০৮টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়। এ ঘটনায় ডাকাতদের মারপিটে ৫ জন আহত হয়। এসময় ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়। উক্ত ডাকাতি সংক্রান্ত ঘটনাগুলোর প্রেক্ষিতে এলাকার সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর আভিযানিক দল গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন সরাবদী এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার সময় ধারালো অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত চক্র কাশেম বাহিনীর ৯ জন সক্রিয় সদস্যকে আটক করে।
আটককৃত আসামীরা হলো ডাকাত সর্দার আবুল কাশেম (৩৩), বাবু (২৬), ওমর ফারুক (২৭), লিটন (২৪), সবুজ (২৮), দেলোয়ার হোসেন (২৮), রুমন ভূইয়া (২৫), আশরাফুল (১৯), জুয়েল রানা (২২)।
অভিযানে আটককৃত আসামীদের হেফাজত হতে ৭টি ককটেল, ৩টি ছোড়া, ১টি কাটার, ২টি কোরাবারি, ৫টি টেটা, ১৩টি টর্চ লাইট, ১টি রূপার চেইন, নগদ ২৪ হাজার ৯০০ টাকাসহ ৯টি মোবাইল উদ্ধার করা হয়।
এসময় আটককৃত ডাকাত দলের সদস্যদের স্বীকারোক্তিতে জানা যায় যে, তারা গত ১৯ সেপ্টেম্বর হাইজাদী ইউনিয়নের সরাবদী আতাদীচকের বাড়ি ও উদয়দী গ্রামের ০৮টি বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, তারা আগেও পরষ্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনা মাফিক দীর্ঘদিনযাবৎ আড়াইহাজার থানা এলাকায় বিভিন্ন বাড়িতে এবং আর্থিকভাবে সচ্ছল পরিবার গুলোকে টার্গেট করে ও পরিকল্পিতভাবে তাদের ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, গভীর রাতে আড়াই হাজারের বিভিন্ন বাসা-বাড়িতে অতর্কিতভাবে হাজির হয়ে ধারালো অস্ত্র প্রদর্শন করে এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে ভয় ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সাধারণ লোকজনদের জিম্মি করে ডাকাতি করে সিএনজি কিংবা মোটরসাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যেত। দুস্কৃতিকারী এই ডাকাত দলের সদস্যরা ডাকাতি করতে গিয়ে জনসাধারণকে মারধর ও ছুরিকাঘাতসহ গুরুত্বর জখম করে থাকে।
আটককৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
(এস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২২)
পাঠকের মতামত:
- সিডনিতে বাংলাদেশের ‘মাস্টার’
- ‘সিদ্ধান্ত নেওয়ার আগে জনমত নেওয়া প্রয়োজন’
- টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ কিংবা ৫-এ থাকতে চায় বাংলাদেশ
- সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে দিনাজপুরে ট্রাক মালিক-শ্রমিকদের ধর্মঘটের ডাক
- ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা
- বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
- জেট ফুয়েলের দাম কমানোর প্রজ্ঞাপন জারি
- ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
- ‘ঈদুল আজহায় অপরাধ দমনে সর্বোচ্চ সজাগ থাকতে হবে’
- সুবর্ণচরে চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার
- মন্ত্রিসভায় জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা অনুমোদন
- ঈদুল আজহার ছুটি ৭ দিন
- কানাইপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় রাজাকার ও বিহারীরা
- নড়াইলে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী ফরিদপুর থেকে গ্রেপ্তার, থানায় হস্তান্তর
- রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা
- দাদীকে খুঁজতে গিয়ে কাপ্তাই খালে প্রাণ গেল ৫ বছরের শিশুর
- কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ে 'ধলতা' প্রথার নামে অতিরিক্ত পণ্য আদায় বন্ধ
- সালথায় দাঙ্গা রোধে পুলিশের অভিযান, আটক ১১
- গোপালগঞ্জে হামের উপসর্গে নারীর মৃত্যু
- মহম্মদপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফলের চারা ও ফিউচার কার্ড বিতরণ
- শিক্ষককে লাঞ্ছনা ও ছাত্রীদের ব্ল্যাকমেইলের অভিযোগে উত্তাল সাতক্ষীরা
- কাজুবাদাম চাষে নতুন দিগন্ত, সফলতার পথে রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র
- ‘৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে’
- চিন্ময় কৃষ্ণ দাসসহ সকল কারাবন্দির মুক্তির দাবি ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
- পটুয়াখালীতে ভূয়া সচিবসহ ৩ প্রতারক আটক
- সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন
- নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত
- সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে নীলফামারীতে স্বাধীনতা দিবস উদযাপন
- ঠাকুরগাঁওয়ে কাঁচামাল আড়তেই নেই পেঁয়াজ
- সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- টাঙ্গাইলে পানিতে ডুবে শিক্ষার্থীসহ ২ জন নিহত
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- আড়াইহাজারে ধারালো অস্ত্র-ককটেলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৯ সদস্য আটক
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
০৮ মে ২০২৬
- সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে দিনাজপুরে ট্রাক মালিক-শ্রমিকদের ধর্মঘটের ডাক
- সুবর্ণচরে চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার
-1.gif)








