E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধর্ম সভা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বোয়ালমারীর দুইজন নিহত

২০২২ সেপ্টেম্বর ২১ ১৮:৪৪:১৯
ধর্ম সভা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বোয়ালমারীর দুইজন নিহত

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চরবর্ণি গ্রামের দুই ব্যক্তি পার্শ্ববর্তী সালথা উপজেলা থেকে ধর্মীয় সভা থেকে বাড়ি ফেরার পথে সালথা উপজেলার সোনাপুর মোড়ে মাহেন্দ্র দুর্ঘটনায় মারা যান।

জানা যায়, ফরিদপুরের সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের বড়দিয়া থেকে ধর্ম সভা থেকে মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে সোনাপুর মোড়ে তারা দুইজন সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিহতরা হলেন- ময়না ইউনিয়নের চরবর্ণি গ্রামের শুকুর সেখ (৬০)ও মো: আবজাল মোল্লা (৫০)।

নিহত শুকুর সেখকে মঙ্গলবার দুপুরে ও আফজাল মোল্লাকে বুধবার দুপুরে (২১ সেপ্টেম্বর) দুপুরে জানাজা শেষে সমাহিত করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, পাশ্ববর্তী সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রামে ধর্মসভা থেকে সোমবার রাতে মাহেন্দ্রযোগে তারা বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে সোনাপুর মোড়ে রাত ১১টার দিকে পৌঁছালে মাহেন্দ্রটি উল্টে খাদে পড়ে যায়। এসময় অহত অবস্থায় শুকুর সেখ ও আফজাল মোল্লাকে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুকুর সেখতে মৃত ঘোষনা করে।অন্যদিকে আফজাল মোল্লাকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । সেখান থেকে মঙ্গলবার ঢাকা নেয়ার পথে সন্ধ্যায় ঢাকার গাবতলি পৌঁছালে আফজাল মোল্লা মারা যান।

ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আবদুল হক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, সোমবার ধর্মসভা থেকে বাড়ি ফেরার পথে চরবর্ণি গ্রামের দুই জন সোনাপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

(কেএফ/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test