E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় কৃষি উৎপাদন বাড়াতে উপপরিচালকের নির্দেশনা 

২০২২ সেপ্টেম্বর ২২ ১৪:৪০:৩৮
সালথায় কৃষি উৎপাদন বাড়াতে উপপরিচালকের নির্দেশনা 

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন উপপরিচালক কৃষিবিদ জিয়াউল হক সালথা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে সালথা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন কৃষিবিদ রাকিবুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) ও কৃষিবিদ মোঃ বিন ইয়ামিন, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ)।

উপপরিচালককে প্রথমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সালথার সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে তিনি গট্টি ইউনিয়নে অবস্থিত ঝুনাখালি আইপিএম ক্লাব ও কৃষি পাঠাগার এর সদস্যদের সাথে মতবিনিময় করেন।

পরবর্তীতে বিসিআইসি সার ডিলার গুদাম ও বিক্রয়কেন্দ্র পরিদর্শনপূর্বক সারের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া কাউলিকান্দা "ভিটামিন সি গ্রাম" এর কৃষক - কৃষাণীদের সাথেও আলোচনা করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি চলতি আমন ধান উৎপাদন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং কৃষকেরা যাতে সময়মত, সঠিক মূল্যে সার পেতে পারেন সে বিষয়ে বিশেষ জোড় দেন।

এসময়ে তিনি উদ্যোক্তা ও বীজ উৎপাদনকারী কৃষক তৈরি, কৃষকদেরকে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান, কৃষি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন, আসছে রবি মৌসুমে মসলা এবং তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জীবাংশু দাস।

(এএন/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test