পাঁচদিন ব্যাপি শেখ হাসিনা বইমেলার সফল সমাপ্তি
কক্সবাজার প্রতিনিধি : বই সংগ্রাহক ও পাঠকদের অনুরোধে শেখ হাসিনা বইমেলা ২২-এর সময় একদিন বর্ধিত করা হয়। গতকাল সোমবার ছিল মেলার সমাপনী দিন। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জিত দাশ ও বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির নির্বাহী সদস্য নিসরুল কবির কায়েম নিহাদ।অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী।
প্রধান অতিথি অ্যাডভোকেট রঞ্জিত দাশ তাঁর বক্তব্যে বলেন-সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে যে বইমেলা হয় সেখানে কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথাবলি, রাজনীতি করি, আমাদের প্রয়োজনীয় বইগুলো একসাথে পাওয়া যায় না। আবার যা পাওয়া যায় তা আওয়ামীলীগের ক্ষমতায় থাকার সুযোগে একশ্রেণীর অসাধু প্রকাশক মলাটে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি বসিয়ে দিয়ে শুধু নানান নাম বসিয়ে ব্যবসায়িক ফায়দা লুঠছে। পাশাপাশি ইতিহাসেরও বিকৃতি ঘটাচ্ছে। কিন্তু মানিক বৈরাগী নিজে লেখক বেছে বেছে ইতিহাসের মৌলিক বইগুলো আমাদের জন্য এনেছেন। এজন্য তাকে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই।
বিশেষ অতিথি নসরুল কবির কায়েম নিহাদ তার বক্তব্যে বলেন-কবি মানিক বৈরাগী বাংলাদেশের সর্বদক্ষিণের প্রান্তিক জেলা কক্সবাজার থেকে প্রথম শুরু হওয়া শেখ হাসিনা বইমেলা সারাদেশে এ রকম বঙ্গবন্ধুর কলম সেনারা যে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বইমেলার মধ্যদিয়ে ৭৫এ হারিয়ে যাওয়া বাংলাদেশের সমাজ - রাষ্ট্র দর্শন ভিত্তিক সাহিত্য চর্চার জন্য তৃণমূল থেকেই উদ্যোগি হতে পারেন। সেই কঠিন কাজটি দুর্দিনের নির্যাতিত প্রগতিশীল ছাত্রনেতা কবি মানিক বৈরাগী শুরু করেছেন। এটাকে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দেয়ার উদ্যোগ নেয়া প্রয়োজন।
চেয়ারম্যান হেলাল উদ্দিন সভায় ঘোষণা দেন, তার এলাকায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল লাইব্রেরীতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, শেখ হাসিনার পাশাপাশি সৃজনশীল বইয়ের জন্য পাঠাগার গড়ে তুলবেন।
সভাপতির সমাপনী বক্তব্যে মানিক বৈরাগী বলেন কোন প্রকার রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা বইমেলা সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। একটি মুক্তিযুদ্ধ পরবর্তী প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক, জাতীয়তাবাদী ও অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্র গঠন করতে হলে বইয়ের বিকল্প নেই। বই কিনে ও পড়ে কেউ দেউলিয়া হয় না। লেখক-দার্শনিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখকসত্তাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং বই কেনায় উদ্বুদ্ধ ও পাঠক সৃষ্টির লক্ষ্যে আমি শেখ হাসিনা বইমেলার আয়োজন করেছি। কোনো প্রকার স্বার্থসিদ্ধি নয়, শেখ হাসিনার মহান আদর্শৃ বাস্তবায়নের লক্ষ্যে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে এটি আমার আরেকটি সাংস্কৃতিক যুদ্ধ।
কতিপয় রাজনৈতিক ব্যক্তির ঈর্ষা ও কৌশলগত বাধা অতিক্রম করে পাঠকের ভালোবাসায় পাঁচদিন ব্যাপি এই মেলা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। ঐকান্তিক সহযোগিতা পেয়েছি কক্সবাজার জেলা প্রশাসন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি ও শিশুসাহিত্যিকি মোঃ নাছির উদ্দিন, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, টিটিএন, নিহাদ মেরিনার্স কনস্ট্রাকশন, স্থানীয় পত্রিকা ও নিউজ পোর্টাল সমুহ। তাদের প্রতি রইল আন্তরিক কৃতঞ্জতা ও ভালোবাসা। সমাপনি বক্তব্যে মানিক বৈরাগী আগামি বছর মেলাতে সেরা শিশুতোষ বই সংগ্রাহক ও একজন কবিকে সম্মাননা প্রদান করা হবে বলে ঘোষণা দেন।
সভার এক পর্যায়ে এডভোকেট রনজিত দাশ ও মানিক বৈরাগী চকরিয়া পেকুয়া আসনের মাননীয় সংসদ সদস্য জফর আলমের সেরা বই সংগ্রাহক ক্রেস্টটি সাবেক ছাত্রনেতা মাননীয় সংসদ সদস্য জাফর আলমের একান্ত সচিব আমিন চৌধুরী ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক লায়ন আলমগীর হাতে তুলে দেন।
(এমবি/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
২৪ অক্টোবর ২০২৬
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
-1.gif)








