আইনি জটিলতায় থমকে আছে উদ্ধার কাজ
রাজারহাটে প্রভাবশালীদের দখলে ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬৯ শতক জমি
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দলিলকৃত ৬৬৯শতক জমি জবর দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। দীর্ঘদিন ধরে অন্যের দখলে থাকায় প্রতিষ্ঠানগুলি অসহায় হয়ে পড়েছে। আইনি জটিলতার কারণে ফিরে না পাওয়ায় দিন দিন সম্পত্তি হাত ছাড়া হয়ে যাচ্ছে। ফলে শিক্ষার শিক্ষা ও মেধার মান উন্নয়নে বাধার সৃষ্টি হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলায় ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৯টি বিদ্যালয়ের নামে থাকা জমি স্থানীয় প্রভাবশালীদের দখলে রয়েছে। বিদ্যালয় জন্মলগ্ন থেকে জমির খাজনা পরিশোধ রয়েছে। অথচ খাজনা দেয়া সত্ত্বেও বিদ্যালয়ের জমির রেকর্ড হয়েছে ব্যক্তির নামে। বিদ্যালয়ের জমি বেদখল থাকায় খেলাধুলার মাঠ হয়েছে সংকুচিত। পাশাপাশি বেদখল কিংবা অবৈধ ক্রয় বিক্রয়ের কারণে বিদ্যালয় ভবনের আশপাশে দোকানপাঠ, আধা পাকা ঘরবাড়ি, ক্লাবসহ বিভিন্ন নামে-বেনামে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে পাঠদানে ব্যাঘাত সৃষ্টি করছে বলে অভিযোগ ওইসব বিদ্যালয়ের শিক্ষকগণের। এতে করে নষ্ট হয়েছে শিক্ষার মনোরম পরিবেশ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, ঘড়িয়ালডাঙ্গা সপ্রাবির ১৯৪শতক, ডাংরারহাট সপ্রাবির ৬১শতক, সাকোয়া সপ্রাবির ৫১শতক, পুটিকাটা সপ্রাবির ৪৫ শতক, ফুলখাঁ সপ্রাবির ৪৩ শতক, নওদাবস সপ্রাবির ৪০শতক, হরিশ্বরতালুক সপ্রাবির ৩৩শতক, রাম হরি সপ্রাবির ৩০শতক, জয়দেব মালসাবাড়ী ৩০ শতক,নাজিম খান বালিকা সপ্রাবির ৩০শতক, সুখদেব সপ্রাবির ২৮শতক, গাবুর হেলান সপ্রাবির ২০ শতক, জোড়সয়ারহাট সপ্রাবির ১৯ শতক, মনঃশ্বর সপ্রাবির ১২শতক, বৈদ্যেরবাজার সপ্রাবির ১০শতক, বোতলারপাড় সপ্রাবির ৮শতক, তালতলা সপ্রাবির ৬শতক, খিতাব খাঁ সপ্রাবির ৫শতক, পুর্বদেবোত্তর ৪শতক জমি বেদখল আছে।
ডাংরারহাট সপ্রাবির প্রধান শিক্ষক মঞ্জুরে খোদা আকুল বলেন, আমার বিদ্যালয় দুই সিপ্টের ৬কক্ষ দরকার সেখানে আছে মাত্র ৩টি। জায়গার অভাবে বাচ্চা এ্যাসেমবিলি(শারিরিক কসরত) করাতে পারি না। বেদখল জমিতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলায় শিক্ষার মনোরম পরিবেশ নষ্ট হয়েছে। আমি বিদ্যালয়ের জমি উদ্ধারের জন্য কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দিয়েছি। আমি চাই বিদ্যালয়ের জমি উদ্ধার করা হউক।
ফুলখাঁ সপ্রাবির প্রধান শিক্ষক শরীফা খাতুন বলেন, আমাদের বিদ্যালয়ের নামে থাকা বেদখল জমি উদ্ধার এখন সময়ের দাবি। আগের প্রধান শিক্ষক জমি উদ্ধারের জন্য অভিযোগ দিয়েছিলেন। এখন আমাদেরকে রেকর্ড কাটার মামলা দিতে হবে।
পুটিকাটা সপ্রাবির জমি ৪৫ শতক জমি বেদখল থাকলেও অভিযোগ করেন নাই বলে জানান প্রধান শিক্ষক মোখলেছুর রহমান।
রাজারহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী আমরা বিদ্যালয়ের নামে থাকা জমি উদ্ধারের চেষ্টা করছি। অলরেডি ২টি বিদ্যালয়ের জমি উদ্ধারের জন্য ল্যান্ড সার্ভেয়ারে মামলা দিয়েছি। শিক্ষকদের কাছে তথ্য সংগ্রহ করেছি। রেকড কারেকশনের মামলা দিতে হয়। অনেক আগে রেকড প্রকাশিত হয়েছে, এক বছরে মধ্যে হলে রেকড সার্ভেয়ার যাওয়া যায়। এখন নতুন নিয়ম করেছে, আগে রাজারহাটে মামলা দিতে হবে, তারপর ল্যান্ড সার্ভেয়ারে যেতে হয়। বিদ্যালয়ের নামে থাকা জমি উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনীম বলেন, যে সকল বিদ্যালয়ের জমি উদ্ধারের অভিযোগ পেয়েছি, আমরা সেই সকল বিদ্যালয়ের জমি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
(পিএস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








