সিরাজগঞ্জে ‘শষ্য ক্ষেতে দস্যুসেনা’র মহড়া
সাবলীল অভিনয়ে ফুটে উঠছে গ্রামের মুক্তিযুদ্ধকালীন সময়
সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধকালীন সময়ের ঘটনাবলি নির্ভর মঞ্চনাটক “শষ্য ক্ষেতে দস্যুসেনা’র মহড়া চলছে জোড়কদমে। স্থানীয় ক্ষুদ্র ব্যাবসায়ী, তরুণ, শিক্ষার্থীসহ নানা পেশাজীবিদের অংশগ্রহনে চলা মহড়া দেখতে ভিড় করছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীসহ সাধারন মানুষ।
জেলা সদরের শিয়ালকোল ইউনিয়নের মুক্তিযুদ্ধকালিন নানা ঘটনাবলির উপর সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, লেখক সাইফুল ইসলামের লেখা “শষ্য ক্ষেতে দস্যুসেনা’ নাটকের মঞ্চায়ন হবে চলতি বছরের ডিসেম্বরে। সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটি’র শিয়ালকোল ইউনিয়ন শাখার উদ্যোগে নাটকটি পরিচালনা করছে শিয়ালকোল যুব সংসদ।
সিরাজগঞ্জ জেলা সদরের শিয়ালকোল বাজারের ওয়ার্কসপ মিস্ত্রি দুলাল হোসেন, অভিনয় করছেন “শষ্য ক্ষেতে দস্যুসেনা’ নাটকের ১ম গ্রামবাসীর চরিত্রে। অপেশাদার এই অভিনেতার সাবলীল চরিত্রায়ন মুগ্ধ করছে মহড়া দেখতে আসা মানুষদের।
একই রকমভাবে তৎকালিন ইউপি চেয়ারম্যানের চরিত্রে এনজিও কর্মী আব্দুল ওয়াহাব তালুকদার, পাক সেনা কমান্ডার চরিত্রে মুন্জুরুল ইসলাম, পাক সেনার চরিত্রে ব্যাবসায়ি মিজানুর রহমান মন্ডল, শিয়ালকোল যুব সংসদের অন্যতম সংগঠক সুলতান সেখ, গ্রামবাসীর চরিত্রে ক্ষুদ্র ব্যাবসায়ি লিটন কুমার সুত্রধর, হুমায়ন সেখ, রুবেল সেখ, শিক্ষার্থী সুমন সেখ, সজিব সেখ, পালিয়ে আসা শহরবাসির চরিত্রে দেবা সুত্রধরদের অভিনয় যেন জীবন্ত করে তুলছে মুক্তিযুদ্ধকালিন শিয়ালকোলকে।
গতকাল সোমবার রাতে “শষ্য ক্ষেতে দস্যুসেনা’র মহড়া দেখতে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গিয়ে দেখা যায় এ চিত্র।
নাটকটি পরিচালনার দায়িত্বে থাকা ও একটি চরিত্রে অভিনয় করা শিয়ালকোল যুব সংসদের অন্যতম সংগঠক সুলতান সেখ বলেন, নাটকটির গল্প মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের গ্রামের ঘটনাবলির উপরে লেখা। এই নাটকটির গল্প শোনার পরই আমরা আমাদের গ্রামের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরেছি। এই অঞ্চলের নতুন প্রজন্মেকে ঐ সময়ের গল্প জানাতেই এই নাটকটির সাথে সম্পৃক্ত হয়েছি। আমরা যারা অভিনয় করছি সবাই খুবই আনন্দিত, উচ্ছসিত নিজেদের পূর্বপুরুষদের জীবনের ঘটনাবলিতে অভিনয় করার সুযোগ পেয়ে।
সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির শিয়ালকোল ইউনিয়ন শাখার সংগঠক শহিদুল আলম সেখ বলেন, সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির পরিকল্পনায় শিয়ালকোল ইউনিয়ন শাখা “শষ্য ক্ষেতে দস্যুসেনা’র মাধ্যমে মুক্তিযুদ্ধকালিন এই অঞ্চলের ঘটনাবলি মঞ্চে তুলে ধরতে কাজ করছে। ইতিমধ্যেই সকল চরিত্রের অভিনেতা চুড়ান্ত করে মহড়া চলছে প্রতিদিন। এই নাটকটিতে যারা অভিনয় করছে তারা সবাই স্থানীয় নানা শ্রেনীপেশার মানুষ। প্রতিদিন রাতে আটটা থেকে গভীর রাত পর্যন্ত চলছে মহড়া।
সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বলেন, “শষ্য ক্ষেতে দস্যুসেনা’র গল্পটি শিয়ালকোল এলাকার মুক্তিযুদ্ধকালিন ঘটনার উপরে লেখা। গ্রামে ঐ সময়ে জীবনযাপন তুলে ধরা হয়েছে নাটকটিতে। মূলত এখানকার মানুষেরাই অভিনয় করবে নাটকের চরিত্রগুলোতে।
তিনি আরো বলেন, এধরনের নাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মৃতি মানুষের সামনে জীবন্ত করা হবে। এতে বাড়বে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস চর্চা। নতুন প্রজন্মের সন্তানেরা জানতে পারবে তাদের নিজ এলাকার স্বাধীনতার ইতিহাস।
(এস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








