E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত 

২০২২ সেপ্টেম্বর ২৮ ১৮:৩৫:৪০
নগরকান্দায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত 

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন জমকালো আয়োজনে পালিত হয়েছে। 

আজ বুধবার সকালে নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জন্মদিন উপলক্ষে কেক কেটে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মারুফ হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগ নেতা এফ এম সিদ্দিকুর আলম বাবলু,কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকার, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ লস্কর, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্কাস আলী, কাউন্সিল জাকির হোসেন জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহী, সাধারন সম্পাদক মঈনুল ইসলাম রিপন,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মান্দার মাতুব্বর, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি লিয়াকত মাতুব্বর, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মনা, উপজেলা ছাত্র লীগের সভাপতি চয়ন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারহান সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

(পিবি/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test