E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা 

২০২২ অক্টোবর ০১ ১৫:৩৮:০৯
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা 

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ফিরোজা বেগম (৪০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম চার সন্তানের জননী এবং উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের রফিক মোল্যার স্ত্রী। 

নিহতের ছোট মেয়ে শামীমা বলেন, মা মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিনি ইঁদুর মারার ঔষধ খান। বিষয়টি টের পেয়ে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টায় মারা যান।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অতসী বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই রোগীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

(কেএফ/এসপি/অক্টোবর ০১, ২০২২)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test