E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রাফিক আইন মেনে চলার শপথ নিল পেশাদার চালকরা

২০২২ অক্টোবর ০১ ১৬:০১:৩৭
ট্রাফিক আইন মেনে চলার শপথ নিল পেশাদার চালকরা

মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরায় নিরাপদ সড়ক গড়ার প্রত্যয়ে ট্রাফিক আইন মেনে চলার শপথ নিল পেশাদার পরিবহন চালকরা। আজ শনিবার মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিকল্পে এক কর্মশালার আয়োজন করে বিআরটিএ।

মাগুরা বিআরটিএ এর সহকারি পরিচালক আতিয়ার রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ শহীদুল ইসলাম কর্মশালায় ৭৮ জন পেশাদার চালক অংশ নেয়। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করে বিআরটিএ পরিদর্শক সজীব সরকার। শপথ বাক্য পাঠের মাধ্যমে শেষ হয় দুই দিনের এ কর্মশালা। সচেতন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে বিআরটিএর এ উদ্যোগ।

(এমএল/এসপি/অক্টোবর ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test