E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় অগ্নিকাণ্ডে দু’টি দোকানের ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

২০২২ অক্টোবর ০২ ১৭:০৬:৫১
সাতক্ষীরায় অগ্নিকাণ্ডে দু’টি দোকানের ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরের দুটি দোকানে আগুন লেগে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া জেলা পরিষদের বিপরীতে এ ঘটনা ঘটে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

কলারোয়া সদরের জেলা পরিষদের ডাকবাংলোর বিপরীতে আল আমিন সু স্টোরের মালিক রবিউল ইসলাম এবং মিনারুল কসমেটিক্সের মালিক মিনারুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে দোকান খোলার আগে দোকানের মধ্যে আগুন রগেছে মর্মে বাজারের ব্যবসায়ীরা তাকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুণ নিয়ন্ত্রণে আনে। দোকানের ভিতরে থাকা ছয় লাখ টাকার মালামাল উদ্ধার করা গেলেও পুড়ে ভষ্শিভুত হয়েছে দুই লাখ টাকার মালামাল।

কলারোয়ার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ অপু মিয়া জানান, আগুন ধরে যাওয়ার খবর পেয়ে তারা দ্রুত সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় ৬ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে এবং আনুমানিক ২ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।

(আরকে/এসপি/অক্টোবর ০২, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test