E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

২০২২ অক্টোবর ০৩ ০১:১৯:৫৯
নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে ববিতা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায় উপজেলার ঘোনাপাড়া গ্রামের রহিত বিশ্বাসের ছেলে চন্ডি বিশ্বাসের স্ত্রী ববিতা রানী (২০) নিজ ঘরের আড়ারসাথে রশি গলায় পেচিয়ে আত্মহত্যা করে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন মৃত্যুর খবর পেয়েছি ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন ঘোনাপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যার করার খবর পেয়েছি আমি নগরকান্দা থানায় বিষয় টি জানিয়েছি।

(পিবি/এএস/অক্টোবর ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test