E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাকের পার্টির সভাপতির মায়ের রুহের মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিল

২০২২ অক্টোবর ০৩ ১৫:৩৪:০৭
জাকের পার্টির সভাপতির মায়ের রুহের মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিল

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান যাদু মিয়ার মমতাময়ী 'মা' মমতাজ মান্নান এর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) বাদ যোহর জেলার কোতয়ালী উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মোল্যা বাড়িতে এ মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মিলাদ-মাহফিলে জাকের পার্টির নেতাকর্মী ও হাজারো ধর্মপ্রাণ মুমিন মুসলমান অংশ নেয়।

বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ফরিদপুর শহরের আরোগ্য সদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২ টার দিকে মারা যান জাদু মিয়ার মা। মৃত্যুকালে তিনি চার পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

ওইদিন রাতেই মরহুমার নিজ বাড়ী তেতুলিয়া গ্রামে জানাযা সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমার লাশ বাড়ির আঙ্গিনার ফুল বাগানে দাফন করা হয়।

(এএনএইচ/এএস/অক্টোবর ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test