E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনুর অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

২০২২ অক্টোবর ০৩ ১৮:২২:৪০
চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনুর অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা ঈশাণ গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুর গ্রেপ্তার ও বিচারের দাবিতে  মানব বন্ধন আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন ফরিদপুর।সাংগঠনিক সম্পাদক খোরসেদ আলম সদস্য মোহাম্মদ আলী সিকদার মহিলা সাংগঠনিক সম্পাদিকা নুরুন্নাহার ঈশান, গোপালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু সহ ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন।

ঈশান গোপালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার রিপন হোসেন(৩৫) পিতাঃ হারুনুর রশিদ শেখ দূর্গাপুর পোস্ট-ঈশান গোপালপুরকে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনুর নির্দেশে তার সহযোগী মোঃ সামসুল হক(৪০) পিতাঃমৃত আঃ আজিজ, মোঃ ইলিয়াস মেম্বার পিতাঃ আঃ করিম শেখ, আতিয়ার শেখ পিতা-সেকেন শেখ ইউনিয়ন পরিষদের ভিতরেই মেরে আহত করে।

উপরোল্লেখিত এই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে এই জন্য মজনু চেয়ারম্যানসহ ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা ইউপি মেম্বার অ্যাসোসিয়েশন সভাপতি সৈয়দ মাকসুদ আলী বিদু।

(ডিসি/এএস/অক্টোবর ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test