বন্য হাতির পর বাঘ আক্রমনে দিশেহারা ঝিনাইগাতীর সীমান্তবাসী
সোহেল রানা, শেরপুর : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী বিটের বাকাকুড়া নয়াপাড়া, উত্তর গান্ধিগাঁও, হালচাটি ও ছোট গজনী এলাকায় বন্য হাতির অহরহ তান্ডব লীলার পর এবার নতুন করে যুক্ত হয়েছে বাঘের আক্রমন। গত ৪/৫ দিনে ১ শিশুকে আহত করা সহ ১৮কৃষকের ১৮টি ছাগল খোয়া গেছে। আহত ও ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া গেছে ১ টি ছাগল, ১ টি ভেড়া ও ১ টি গরু।
প্রত্যক্ষদর্শী আক্কাছ আলী, আমিনুল ইসলাম ও আবু তালেব জানান, বাঘ জাতীয় হিংস্র প্রাণি হণুমান কিনা যা দ্বারা এসব পশু খোয়া যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্তের গ্রামের কৃষকরা তাদের পালিত গরু ছাগল সকালে পাহাড়ে ছেড়ে দেয় ঘাস খাওয়ার জন্য। সারাদিন ঘাস খেয়ে সন্ধ্যায় বাড়ী ফিরে। কিন্তু গত কয়েকদিন ধরে ছাগল খোয়া যাওয়ায় ওই কৃষকরা অনুসন্ধান করতে গিয়ে পাহাড়ে ওইসব ছাগলের নাড়ীভুঁড়ি পড়ে থাকতে দেখেছেন। ইতিমধ্যে বাকাকুড়া গ্রামের সাগরের ২টি ছাগল, আমিনুলের ১টি ছাগল, গান্ধিগাঁও গ্রামের আলমের ১টি ছাগল, ঠান্ডু পাগলার ১টি ছাগল, আক্তারের ১ টি ছাগল সহ ১৮ জন কৃষকের ১৮টিছাগল গেল ১ সপ্তাহের মধ্যে খেয়ে ফেলেছে।
গান্ধিগাঁও গ্রামের মঞ্জু মিয়ার ১ টি গরু ও সবুজ মিয়ার ১ টি ভেড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপরদিকে উত্তর বাকাকুড়া গ্রামের গুজা ওরফে গজেন্দ্র মারাকের ৮ বছর বয়সী ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এমতাবস্থায় সীমান্তের ওই গ্রামগুলোতে বন্য হাতির পর বাঘ আতংক বিরাজ করছে। স্থানীয় বন বিভাগ সীমান্তের গ্রামবাসী সহ তাদের পশু ও শিশুদের নিরাপদে রাখতে অনুরোধ জানিয়েছেন।
বাকাকুড়া গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মোসা সর্দার সত্যতা নিশ্চিত করে জানান, বন্য হাতির তান্ডবের পর এলাকাবাসীগণ এখন বাঘ আতংকে ভোগছে।
রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ, সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি সত্য। বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি উর্ধ্বতণ কর্তৃপক্ষকে জানানোসহ স্থানীয় বাসিন্দাদেরও নিরাপদে থাকতে বলা হয়েছে। প্রয়োজনে পুরো এলাকায় মাইকিং করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক সহ গ্রামবাসীরা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে দিনাতিপাত করছে। তারা এসব সমস্যার সমাধান কামনা করছেন।
(এসআর/এএস/অক্টোবর ০৫, ২০২২)
পাঠকের মতামত:
- বাড়লো সোনার দাম, ভরি এক লাখ ৯৮ হাজার ৯২৯ টাকা
- ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের 'ইত্যাদি'
- দাম বাড়ল সয়াবিন তেলের
- ‘আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না’
- বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ৫
- ‘দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে’
- ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল রূপপুরে, বাকি ১২ অ্যাসেম্বলি
- ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘গণতন্ত্রের সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে’
- ‘বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষা শিক্ষায় উদ্যোগ নিচ্ছে সরকার’
- আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- 'মুক্তিবাহিনী পাকবাহিনীর ১৫টি বাঙ্কার ধ্বংস করে দেয়'
- মোহাম্মদপুরের অপরাধজগতের আলোচিত নাম ইমামুল হাসান হেলাল
- শিক্ষাক্রম পরিবর্তন হোক শিক্ষার্থীদের স্বার্থে
- ফরিদপুরে ফেসবুকে পোস্ট করে বিএনপি নেতার পদত্যাগ
- ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, স্পর্শকাতর এলাকায় প্রযুক্তি ব্যবহার
- দলে ফিরে জুয়েলের ঐক্যের ডাক, বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীর ৫ যুবদল নেতার
- জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড
- দিনাজপুরে ইয়াবাসহ দম্পতি আটক, ফেন্সিডিল জব্দ
- সমুদ্রের উত্তাল ঢেউ থেকে ম্যানগ্রোভ বন সুরক্ষায় এবার জাপানী মডেলে বেড়া
- ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
- ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
- পাংশায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- মদনে স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
- মতলবে চাচা-ভাতিজির প্রেম, অতঃপর আত্মহত্যা
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- আটপাড়ার সাত ইউনিয়নেই নৌকা জিতবে : অপু উকিল
- বন্য হাতির পর বাঘ আক্রমনে দিশেহারা ঝিনাইগাতীর সীমান্তবাসী
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- বর্ষায় সৌন্দর্য চর্চার নতুন নিয়ম
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- নীতিগল্প
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৭ নভেম্বর ২০২৬
- ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল রূপপুরে, বাকি ১২ অ্যাসেম্বলি
- আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
-1.gif)








