হাইকোর্টের রায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ অবমাননা
আঞ্চলিক সড়কে যানবাহন থেকে বেলকুচি পৌরসভার টোল আদায় অব্যাহত
সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : হাইকোর্টের রায় ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আদেশ অমান্য করে আঞ্চলিক মহাসড়ক ও অভ্যান্তরিন সড়কে যানবাহনে টোল আদায় অব্যাহত রেখেছে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা। সড়কে দাড় করিয়ে প্রতিনিয়ত সিএনজিচালিত অটোরিক্সা, ব্যাটারিচালিত অটোরিক্সা ও রিক্সা থেকে ৫ ও ১০ টাকা হারে টোল আদায় করা হচ্ছে। স্থানীয় সরকারের নির্দেশনা অবমাননা করে পৌরসভার টোল আদায় অব্যাহত রাখায় ক্ষোভ জানিয়েছেন যানবাহন চালকসহ বিশিষ্ঠজনেরা।
সরেজমিন সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতিতে দেখা যায়, সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের এই স্থানটিতে সিএনজি অটোরিক্সা দাড় করিয়ে পৌরসভার রশিদ দিয়ে টোল আদায় করা হচ্ছে। এই মহাসড়কে চলাচলকারি প্রতিটি সিএনজিচালিত অটোরিক্সা থেকে টোল নেয়া হচ্ছে ১০ টাকা। টোল আদায়ের রশিদে বেলকুচি পৌরসভা ও টোল আদায়কারি হিসেবে মো: মনিরুল ইসলামের নাম লেখা রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বেলকুচি পৌরসভার কাউন্সিলর আব্দুল মুন্নাফ তার নিকটাত্বীয় মো: মনিরুল ইসলামের নামে টোল আদায় করছে। একইভাবে মুকুন্দগাতি মোড়ে বেলকুচি পৌরসভার নামে সকল ব্যাটারিচালিত অটোরিক্সা ও রিক্সা-ভ্যান থেকেও আদায় করা হচ্ছে টোল। এই স্থানে প্রতিটি ব্যাটারিচালিত অটোরিক্সা থেকে ১০ টাকা ও রিক্সা-ভ্যান থেকে টোল নেয়া হচ্ছে ৫ টাকা করে।
অথচ গত ২৫’ই সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকারের পৌর ১-শাখা থেকে দেশের সকল পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র বরাবর পাঠানো এক পত্রে টার্মিনাল ব্যাতিত সড়ক, মহাসড়ক থেকে সকল প্রকার যানবাহনের টোল আদায় বন্ধ রাখতে নির্দেশনা জারি করা হয়। হাইকোর্ট বিভাগে দায়েরকৃত এক রিট পিটিশনের রায়ের আলোকে এই নির্দেশনাটি জারি করা হয়। হাইকোর্টের রায় ও মন্ত্রনালয়ের আদেশ অবমাননা করে বেলকুচি পৌরসভার টোল আদায়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বেলকুচি পৌরমেয়র সাজ্জাদুল হক রেজার সাথে কথা বলা সম্ভব না হলেও বেলকুচি পৌরসভার পৌর প্রধান নির্বাহীর অতিরিক্ত দায়িত্বে থাকা হিসাবরক্ষন কর্মকর্তা মো: ওয়ারেছ আলী জানান, পৌরসভার কর্মকর্তা, কর্মচারিদের বেতনভাতাসহ সকল ব্যায় মেটাতে হয় পৌরসভার নিজস্ব আয়ে। আর এই আয়ের মূল উৎস টোল ও ট্যাক্স আদায়। স্থানীয় সরকার মন্ত্রনালয় টোল আদায় বন্ধের বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে বলে শুনেছি, লিখিত কোন আদেশ বা নির্দেশনা পাইনি। লিখিত নির্দেশনা পেলে আলোচনা করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
(এস/এসপি/অক্টোবর ১০, ২০২২)
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








