লোহাগড়ায় কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে বিক্ষোভ
লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর এসি (অম্বিকাচরণ) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম-দুর্নীতি, দূর ব্যবহার, স্বেচ্ছাচারিতার প্রতিবাদ এবং উদ্দেশ্যমূলকভাবে সহকারী প্রধান শিক্ষক তামান্না খানমকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ বিক্ষোভ মিছিল করে। পরে শিক্ষার্থীরা সৃষ্ট ঘটনার বিচারের দাবীতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার লোহাগড়া উপজেলার কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম-দূর্নীতি, দূরব্যবহার, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদ এবং উদ্দেশ্যমূলকভাবে সহকারী প্রধান শিক্ষক তামান্না খানমকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী সকাল থেকে ক্লাস বর্জন করে দফায় দফায় এড়েন্দা বাজারসহ আশপাশের এলাকায় বিচারের দাবীতে প্রায় দু’ঘন্টা ধরে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাশিপুর ইউপির চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বিদ্যালয়ে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সামাল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া বিদ্যালয়ে ছুটে যান । এ সময় তারা ক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং সৃষ্ট ঘটনার বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।
বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী লামিয়া খানম,তৌফিক ইমাম,মুনতাহিমা, তাসকিয়া খানম, সপ্তম শেনীর শিক্ষার্থী ইমন, প্রসেনজিৎ বলেন, প্রধান শিক্ষকের অনিয়ম -দূর্নীতির কারনে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। তিনি উদ্দেশ্যমূলকভাবে মঙ্গলবার সহকারী প্রধান শিক্ষক তামান্না খানমকে সাময়িক বরখাস্ত করেন। এ ঘটনার প্রতিবাদ করায় আমাদেরকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমরা শিক্ষক তামান্নার পুর্ণঃবহাল ও প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের সুষ্ঠু বিচার দাবী করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সহকারী প্রধান শিক্ষক তামান্না খানমকে প্রথমে কারন দর্শানো চিঠি দেওয়া হয় । এর জবাব সন্তোষজনক না হওয়ায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী বলেন,ঘটনাস্থলে পৌছে বিক্ষুদ্ধ শির্ক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়। এ বিষয়ে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(আরএম/এসপি/অক্টোবর ১২, ২০২২)
পাঠকের মতামত:
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মোহররম
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








