E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতি সভা 

২০২২ অক্টোবর ১২ ১৮:২৯:০৬
মহম্মদপুরে বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতি সভা 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে শেখ হাসিনা ব্রীজ সংলগ্ন ঐতিহ্যবাহী গ্রামীণ জনপদে আসন্ন বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।

উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ শাহিন সরদার।

(বিআর/এসপি/অক্টোবর ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test