E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি 

২০২২ অক্টোবর ১৩ ১৭:৩৪:২৬
মহম্মদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে  র‍্যালি আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

‘দুর্যোগ আগাম সর্তকবার্তা, সবার জন্য কার্য ব্যবস্থা’ এ প্রতিপাদ্য নিয়ে মহম্মদপু উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয় র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষেএক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোকছেদুল মোমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া , উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ রিয়াজুল ইসলাম প্রমূখ।

সবশেষে দুর্যোগ ও সচেতনতামূলক ফায়ার সার্ভিসের কর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলামের সঞ্চালনায় এসময় বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিআর/এসপি/অক্টোবর ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test