E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরা জেলা পরিষদ নির্বাচন 

মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে আ.লীগ প্রার্থীর নির্বাচনী সভা 

২০২২ অক্টোবর ১৩ ১৮:১৬:১৮
মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে আ.লীগ প্রার্থীর নির্বাচনী সভা 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নে জনপ্রতিনিধিদের সাথে আসন্ন ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পঙ্কজ কুমার কুন্ডুর আনারস মার্কার নির্বাচনী সভা করেছেন। 

পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদে আজ বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীরু সভাপতিত্বে, নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন পঙ্কজ কুমার কুন্ডু আওয়ামী লীগের দলীয় মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা এ্যাডঃ সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের বাবলু, ধনেশ্বরগাতী ইউনিয়নের চেয়ারম্যান নির্মালেন্দু শিকদার, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সংরক্ষিত মহিলা জেলা পরিষদ সদস্য নাজনীন রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃআব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, প্রচার সম্পাদক ঈদুল শেখ, নারীনেত্রী শারমিন আক্তার রুপালি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মামুনুর রশিদ বিপ্লব সহ পলাশবাড়ী ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি বৃন্দ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগ নেতা রানা আমির ওসমান রানা। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ও পলাশবাড়ীয়া ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(বিএসআর/এসপি/অক্টোবর ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test