লুট হওয়া মালামাল উদ্ধার
সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে ডাকাতি হওয়া মালামাল ও ডাকাতিতে ব্যাবহার করা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আজ রবিবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার)।
গ্রেফতারবকৃতরা হলো, ডাকাতদলের সক্রিয় সদস্য, পৌর এলাকার রায়পুর মহল্লার তুষার আহম্মেদ, সদর উপজেলার চন্ডিদাসগাতি গ্রামের ওয়াজেদ আলী, পৌর এলাকার চরমালশাপাড়া মহল্লার আব্দুল লতিফ, সদর উপজেলার পূবমোহনপুর গ্রামের ইনামুল হক আশিক, পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার আব্দুল মোতালেব ও সদর উপজেলার চকশিয়ালকোল গ্রামের সোহেল রানা।
প্রেস কনফারেন্সে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) জানান, গত ১২ ই অক্টোবর রাত একটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদে ঢাকা থেকে বগুড়াগামি বগুড়ার সোনাতলা থানা পুলিশের সাদা পোষাকের একটি দলের মাইক্রোবাস থামিয়ে তাতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় একটি ব্যাগে থাকা পুলিশের পোষাক, বেল্ট, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, দুটি মোবাইল ও কিছু টাকা লুটে নেয় ডাকাতেরা। ঘটনার পরদিন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ সুপার আরো জানান, মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জুলহাস উদ্দিন (পিপিএম, বিপিএম), আব্দুল ওয়াদুদ (পিপিএম) ও সহকারি উপ-পরিদর্শক মিন্টু সেখের (পিপিএম) সমন্বয়ে পুলিশের পৃথক তিনটি টিম ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির ব্যাবহার ও বিরামহীন অভিযানে ঘটনার সাথে সম্পৃক্ত ডাকাতদলের ছয় সদস্যকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া মালামাল ও ডাকাতির সময় ব্যাবহার করা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সামিউল আলম, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির প্রমূখ।
(এস/এসপি/অক্টোবর ১৬, ২০২২)
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








