E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চট্টগ্রামে জাহাজ ডুবিতে নিহত ও নিখোঁজ পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যানের আর্থিক সহায়তা প্রদান 

২০২২ অক্টোবর ১৭ ১৭:১৫:৪০
চট্টগ্রামে জাহাজ ডুবিতে নিহত ও নিখোঁজ পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যানের আর্থিক সহায়তা প্রদান 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : চট্টগ্রামের জাহাজডুবির ঘটনায় মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডলগাতী ও নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামের শোকাহত পরিবারকে আজ সোমবার দুপুরে সমবেদনা জানাতে ছুটে যান ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর বাড়ীতে এবং পাশে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন পলাশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক সৈয়দ সিকান্দার আলী।

তিনি নিজ উদ্যোগে প্রত্যেক পরিবারকে মাথাপ্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে মানবতার পরিচয় দিলেন। পরিবারগুলো হচ্ছে পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের নিতত সুরুজ বিশ্বাস, শিমুল বিল্লাহ, নিখোঁজ মোঃ জাহিদুল ইসলাম, মোঃ নুর আহমদ মোল্লা, ও নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামের নিহত মোঃ মনির হোসেন মোল্লার পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হাতে তুলে দেন। সময় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএসআর/এসপি/অক্টোবর ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test