E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে পুলিশের অভিযানে অবৈধ কারেন্ট জাল আটক 

২০২২ অক্টোবর ২০ ১৭:১৩:৩০
মহম্মদপুরে পুলিশের অভিযানে অবৈধ কারেন্ট জাল আটক 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী এলাকার রঘুনাথপুর ঘাট এলাকার মধুমতি নদী থেকে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল আটক করেছে। 

এ বিষয়ে বাবুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোস্তাক আহমেদ জানান, উপজেলার বাবুখালী নদী এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে বাবুখালী ইউনিয়ন পরিষদের সামনে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ মোবাইল কোর্ট অভিযানে এসব অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ( অঃ দাঃ) ফেরদৌসী আক্তার, বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ আলী, বাবুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোস্তাক আহমেদ, সহ অন্যরা উপস্থিত ছিলেন।

(বিএসআর/এসপি/অক্টোবর ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test