E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি 

২০২২ অক্টোবর ২৭ ১৬:৫৭:২২
মহম্মদপুরে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয় র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ-উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাসের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জিএম শওকত বিপ্লব রেজা, সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের অধ্যক্ষ মোঃ ইখতিয়ার রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজের অধ্যক্ষ কুমারেশ চন্দ্র রায়, অধ্যক্ষ শরীফ আখতারুজ্জামান, প্রধান শিক্ষক এসকে নুরুজ্জামান, মোঃ মফিজুর রহমান, শ্রীকান্ত কুমার বিশ্বাস, প্রভাষক মোঃ মুরাদ চৌধুরী, সৈয়দা শিউলি ফারুক প্রমূখ।

শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ মাধ্যমিক বিদ্যালয়, ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম।

(বিএসআর/এসপি/অক্টোবর ২৭, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test