E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে এনএসসি ২ বাংলা রেস্তোরা এন্ড কাবাব ঘরের উদ্বোধন 

২০২২ নভেম্বর ০১ ১৮:২৯:৪৮
মহম্মদপুরে এনএসসি ২ বাংলা রেস্তোরা এন্ড কাবাব ঘরের উদ্বোধন 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুরে উপজেলা সদরে বাস স্ট্যান্ড সংলগ্ন আমিনুর রহমান সুপার মার্কেটে এনএফসি ২ নামের রুচিসম্মত একটি বাংলা রেস্তোরাঁ এন্ড কাবাব ঘর এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন। আজ মঙ্গলবার দুপুরে ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করা হয়। পরে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন-অর-রশিদ, অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী মিজানুর রহমান কাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন শিকদার সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএসআর/এসপি/নভেম্বর ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test