E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এনায়েতপুরে বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মি গ্রেফতার

২০২২ নভেম্বর ০৫ ১৪:০৭:৪৮
এনায়েতপুরে বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মি গ্রেফতার

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরে বিস্ফোরক আইনের মামলায় বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে এনায়েতপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, জেলার এনায়েতপুর থানার ইদ্রিস আলম, আনোয়ার হোসেন, শামসুল হক, মনসুর আলী, আব্দুল্লাহ সেখ, বিজয়, রঞ্জু, মজনু ও সেলিম রেজা।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, ২০১৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আদালত থেকে গ্রফতারকৃতদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। শুক্রবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

অফিসার ইনচার্জ আরো জানান, শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।

(এসআইএস/এএস/নভেম্বর ০৫, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test