সান্তাহার স্টেশনে আত্মহত্যা করতে আসা শিক্ষিকাকে বাঁচালো পুলিশ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে আত্মহত্যা করতে এসে ট্রেনের সামনে ঝাঁপ দেয়ার সময় আফরোজা রুমা নামের এক সহকারি শিক্ষকার প্রাণরক্ষা করেছেন রেলপুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় চিলাহটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি সান্তাহার স্টেশনের ৩ নম্বর প্লাটফরমে আসার পর ঘটনাটি ঘটে।
আত্মহত্যার কারণ জানাতে চাইলে শিক্ষিকা আফরোজা রুমা জানান, ১৯৯৯ সালের ২১জুন সহকারি শিক্ষক হিসাবে চাকরিতে যোগ দেন। বদলীজনিত কারণে ২০০৯ সালে সুলতানপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এরপর ২০১৩ সালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে ওয়াহেদুল্লাহ প্রামানিক যোগ দেয়ার পর থেকে তাকে বিভিন্ন রকম কু-প্রস্তাব ও অনৈতিক সম্পর্কের জন্য ইঙ্গিত দিতেন।
শিক্ষিকা আফরোজা রুমার স্বামী শহিদুল ইসলাম মারা যাওয়ার পর থেকে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসকিয়াতুন নেছা, সহকারি শিক্ষক উম্মুল ওয়ারাসহ আরো কয়েকেজন সহকর্মীরা তাকে মানষিকভাবে নির্যাতন শুরু করেন। এদিকে সেই সুযোগে ওয়াহেদুল্লাহ প্রামানিক তাকে নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে রাস্তাঘাটেও অনৈতিক সম্পর্কেও জন্য প্রস্তাব দেন। এমতাবস্থায় ওই স্কুল থেকে তিনি বদলি নেওয়ার সীদ্ধান্ত নেয়।
বিষয়টি জানার পর ওয়াহেদুল্লাহ প্রামানিক উপজেলা শিক্ষা অফিসারের পাসওয়ার্ড ক্লোন করে শিক্ষিকা আফরোজা রুমাসহ আরো কয়েকজনের প্রোফাইলে প্রবেশ করে আপলোডকৃত তথ্য মুছে দেন। ফলে তিনি বদলীর আবেদন করতে পারছিলেন না।
এ সংক্রান্ত বিষয়ে তিনি গত ২৫ সেপ্টেম্বর নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামানিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে গত ২৬ অক্টোবর উপজেলা শিক্ষা অফিসে তাকেসহ বিভিন্ন স্কুলের প্রায় ২০ জন প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের ডেকে বিষয়টি তদন্ত করেন উপজেলা শিক্ষা অফিসার ইতিয়ারা পারভীন ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার ইব্রাহীম খলিলুল্লাহ। সেখানে উপস্থিত ছিলেন ওয়াহেদুল্লাহ প্রামানিক। এসময় শিক্ষিকা আফরোজা রুমা ও তার ছেলেকে সেখানে অবরুদ্ধ করেন। পরে সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এরপর সোমবার দুপুর ৩টায় তার নিজ ফেসবুক একাউন্টে তার মৃত্যুর জন্য ওয়াহেদুল্লাহ প্রামানিক, প্রধান শিক্ষক তাসকিয়াতুন নেছাসহ কয়েকজনকে দায়ী করে একটি স্ট্যাটাস দেন।
পরের দিন মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় চিলাহটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি সান্তাহার স্টেশনের ৩ নম্বর প্লাটফরমে পৌঁছনোর সময় তিনি আত্মহত্যার জন্য ঝাঁপিয়ে পড়ার চেষ্টাকালে রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত এক সদস্য তাকে রক্ষা করেন।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামানিক মুঠোফোনে ওই শিক্ষিকার অভিযোগগুলো অস্বীকার করে জানান, তিনি ফেসবুকে আমাদের নামে স্ট্যাটাস দেওয়ার পর থানায় জিডি করা হয়েছে। তাছাড়া শিক্ষা অফিসারের পাসওয়ার্ড ক্লোন করে কোনো তথ্য মুছে ফেলার সুযোগ নেই। তার সাথে আমার খুব কমই দেখা হয়, সুতরাং তাকে উত্যক্ত করার প্রশ্নই উঠেনা। তার অভিযোগের তদন্ত চলছে, তা শেষ হলেই বোঝা যাবে আমি দোষি নাকি নির্দোষ।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, ওই শিক্ষিকাকে হস্তান্তরের জন্য তার অভিভাবক এবং জেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।
(এসকে/এএস/নভেম্বর ০৯, ২০২২)
পাঠকের মতামত:
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
-1.gif)








