সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ১৪ পুলিশ সদস্য পুরস্কৃত
সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। কল্যান সভায় অক্টোবর মাসে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ কাজের স্বীকৃতিস্বরুপ পুরস্কৃত করা হয়েছে এক সহকারি পুলিশ সুপার, দুই পুলিশ পরিদর্শক, সাত পুলিশ উপ-পরিদর্শক, এক সার্জেন্ট, দুই সহকারি-উপ-পরিদর্শক ও এক পুলিশ কনস্টেবলকে।
পুরস্কার প্রদান করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার)।
পুরস্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা হলো, সিরাজগঞ্জের উল্লাপাড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো: মাহফুজ হোসেন, উল্লাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এনামুল হক, বেলকুচি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শাহিনুর ইসলাম সিদ্দিকী, জেলা গোয়েন্দা শাখা’র (ডিবি) উপ-পরিদর্শক মো: জুলহাজ উদ্দিন বিপিএম, পিপিএম, উপ-পরিদর্শক মো: ওয়াদুদ আলী পিপিএম, উপ-পরিদর্শক মো: মেহেদী হাসান, উপ-পরিদর্শক মো: ঈশানুর রহমান, সহকারি উপ-পরিদর্শক মো: মিন্টু মিয়া পিপিএম, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক মো: জালাল উদ্দিন, সলংগা থানার উপ-পরিদর্শক মো: আব্দুল কুদ্দুস, তাড়াশ থানার উপ-পরিদর্শক দেবব্রত কুমার বিশ্বাস, ট্রাফিক সার্জেন্ট রনি পোদ্দার, সিরাজগঞ্জ সদর থানার সহকারি উপ-পরিদর্শক মো: শামসুর রহমান ও অপরাধ শাখার কম্পিউটার অপারেটর কনস্টেবল রফিক মোল্লা।
আজ সোমবার সকালে পুলিশ লাইনসে পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জেলা পুলিশের মাসিক কল্যান সভা। সভায় জেলা পুলিশের কাজের নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার। এসময় পুরস্কৃতদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
অক্টোবর মাসে উল্লাপাড়া থানা এলাকায় ঘটা ডাকাতির ঘটনা উদঘাটন ও ডাকাতদের গ্রেফতারের জন্য উল্লাপাড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো: মাহফুজ হোসেন, উল্লাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এনামুল হক ও জেলা গোয়েন্দা শাখা’র উপ-পরিদর্শক মো: মেহেদী হাসান, উপ-পরিদর্শক মো: ঈশানুর রহমানকে পুরস্কৃত করা হয়।
হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যাকারিদের গ্রেফতারের জন্য বেলকুচি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শাহিনুর ইসলাম সিদ্দিকীকে পুরস্কৃত করা হয়।
অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারিদের গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখা’র উপ-পরিদর্শক মো: জুলহাজ উদ্দিন বিপিএম, পিপিএম, উপ-পরিদর্শক মো: ওয়াদুদ আলী পিপিএম, সহকারি উপ-পরিদর্শক মো: মিন্টু মিয়া পিপিএমকে পুরস্কৃত করা হয়।
মাদক উদ্ধারের স্বীকৃতিস্বরুপ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক মো: জালাল উদ্দিন, সলংগা থানার উপ-পরিদর্শক মো: আব্দুল কুদ্দুস, তাড়াশ থানার উপ-পরিদর্শক দেবব্রত কুমার বিশ্বাসকে পুরস্কৃত করা হয়।
ট্রাফিক আইনে সর্বোচ্চ মামলা দায়েরের জন্য ট্রাফিক সার্জেন্ট রনি পোদ্দারকে পুরস্কত করা হয়। এছাড়া সবচেয়ে বেশি ওয়ারেন্ট তামিলকারি হিসেবে সিরাজগঞ্জ সদর থানার সহকারি উপ-পরিদর্শক মো: শামসুর রহমান ও কম্পিউটার পরিচালনায় দক্ষতার জন্য অপরাধ শাখার কম্পিউটার অপারেটর কনস্টেবল রফিক মোল্লাকে পুরস্কৃত করা হয়।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: নুর ই আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: সামিউল আলম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিনসহ সকল থানার অফিসার ইনচার্জগণ।
(এস/এসপি/নভেম্বর ১৪, ২০২২)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








