E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা রুমী বিশ্বাস আর নেই

২০২২ নভেম্বর ১৬ ১৬:০৫:২৬
বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা রুমী বিশ্বাস আর নেই

লোহাগড়া প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা ও লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক বি, এম হাসান ফেরদৌস আর নেই। (ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রজিউন)।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের গোপিনাথপুরস্থ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বি, এম হাসান ফেরদৌস রুমী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মরহুমের প্রথম জানাজা বুধবার বাদ যোহর লক্ষ্মীপাশা আল মারকাজুল মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার সকাল ১০ টায় মরহুমের গ্রামের বাড়ি উপজেলার ঘাঘা গ্রামে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বি, এম হাসান ফেরদৌস রুমীর মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

(আরএম/এসপি/নভেম্বর ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test