রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ সিরাজগঞ্জ জেলা পুলিশ, সেরা এসআই জুলহাজ
সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সন্ত্রাস ও অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিস্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে অবদান রাখায় রাজশাহি রেঞ্জে প্রথম স্থান অর্জন করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। একই সাথে অপরাধ দমনে বিশেষ ভূমিকার জন্য এই রেঞ্জের শ্রেষ্ঠ তিন সাব-ইন্সপেক্টরের একজন হিসেবে পুরস্কৃত হয়েছেন সিরাজগঞ্জ গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক মোঃ জুলহাজ উদ্দিন বিপিএম, পিপিএম।
গতকাল বুধবার সকালে রাজশাহি রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে অক্টোবর-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে এই সন্মাননা প্রদান করা হয়।
রাজশাহী রেঞ্জের আটটি জেলা পুলিশের অক্টোবর-২২ মাসে অপরাধ দমনের সার্বিক কর্মকান্ড পর্যালোচনা করে এই পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার ও সন্মাননা স্মারক প্রদান করেন রাজশাহি রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
রেঞ্জের সেরা জেলা হিসেবে পুরস্কার ও সন্মাননা গ্রহন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার)।
এরপর রাজশাহি রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন বিপিএম, পিপিএম এর হাত থেকে অপরাধ দমনে বিশেষ ভূমিকার জন্য রেঞ্জের শ্রেষ্ঠ তিন উপ-পরিদর্শকের একজন হিসেবে পুরস্কার ও সন্মাননা গ্রহন করেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক জুলহাজ উদ্দিন বিপিএম, পিপিএম।
রেঞ্জের সেরা নির্বাচিত হওয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো: জুলহাজ উদ্দিন বিপিএম, পিপিএম বলেন, সুযোগ্য পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্ব ও দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়গনের সার্বিক তত্বাবধানে সহকর্মিদের সহযোগিতার ফলে আমার এই পুরস্কার প্রাপ্তি সম্ভব হয়েছে। এই পুরস্কার প্রাপ্তি আরো নতুন নতুন কাজ করার অনুপ্রেরনা যোগাবে।
রেঞ্জের শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত হয়ে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, এ সুনাম সিরাজগঞ্জবাসীর। জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ সিরাজগঞ্জ বিনির্মাণে জেলা পুলিশ গর্বিত সদস্যগণ অঙ্গীকারবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।
(এস/এসপি/নভেম্বর ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








