হবিগঞ্জে ভুল অপারেশনে রোগী মৃত্যুর ঘটনায় ৩ লাখ টাকায় রফাদফা
তারেক হাবিব, হবিগঞ্জ : হবিগঞ্জ শহরের নতুন বাস স্টান্ড এলাকায় ফয়েজ জেনারেল হাসপাতালে হাসপাতালে ভুল অপারেশনে নারীর মৃত্যু ঘটনায় ৩ লাখ টাকায় রফাদফা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে, গত ১১ নভেম্বর পিত্ততলীর অপারেশন করতে গিয়ে আয়লা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু ঘটে। আয়লা বেগম হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের বগুলাখাল এলাকার ইয়াদ আলীর স্ত্রী।
নিহত আয়লা বেগমের কন্যা লুৎফা বেগম জানান, দীর্ঘদিন ধরে পিত্ততলীর সমস্যায় ভুগছিলেন আয়লা বেগম। এ ঘটনায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হাসপাতালের গেইটে থাকা দালাল মারফতে যান শহরের নতুন বাস স্টান্ড এলাকার ফায়েজ জেনারেল হাসপাতালে। টুকটাক চিকিৎসার পর গত ১১ নভেম্বর তার মাকে পিত্ততলীর অপারেশনের জন্য ফায়েজ জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয়। ওইদিন বিকেল ৫টায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোস্তাফিজুর রহমান রানা আয়লা বেগমের অপারেশন করেন। পরবর্তীতে রাত সাড়ে ৮টায় রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় আয়লা বেগমের স্বজনরা দেখা করতে চাইলেও স্বজনদের সাথে দেখা না করিয়ে দ্রুত গতিতে সিলেট প্রেরন করতে হবে বলে অ্যাম্বুলেন্সে তুলে দেয়া হয়। পরে দেখা যায় তিনি মারা গেছেন তার নাক-মূখ দিয়ে রক্ত রেব হচ্ছে। বিষয়টি নিয়ে রোগীর স্বজনদের মাঝে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
এদিকে, ঘটনাটি নিয়ে রীতিমত হুলস্থুল শুরু হলে তদন্তে নামে স্বাস্থ্য বিভাগ। ঘটনার পরদিন হাসপাতাল পরিদর্শন করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক। এ সময় ওই হাসপাতালকে বিশেষজ্ঞ কোন ডাক্তার ছাড়া কোন সার্জারী না করার নির্দেশ দেন তিনি।
সুত্র জানায়, সাধারণত একজন সার্জনের পাশাপাশি আরও একজন এমবিবিএস ডাক্তার, অ্যানেসথেসিয়া বা অজ্ঞান করার জন্য প্রয়োজন সংশ্লিষ্ট ডিগ্রিধারী বা প্রশিক্ষিত ডাক্তার, নূন্যতম প্রশিক্ষিত দুজন ওটি নার্স এবং ওটি বয়ের সমম্বয়ে হয়ে থাকে অপারেশন। অপারেশন থিয়েটারে যিনি অ্যানেসথেসিয়া বা অজ্ঞান করবেন বেশী গুরুত্ব থাকে বেশী। মূলত রোগীকে পুরোপুরি পর্যবেক্ষণ করেই অ্যানেসথেসিয়া বা অজ্ঞান করতে হয়। রোগীর অন্য কোনো রোগ আছে কি না, রক্তচাপ, হাইপারটেনশন বা তার কোনো কার্ডিয়াক সমস্যা আছে কি না বা তার অন্য কোনো সমস্যা আছে কি না এগুলো দেখতে হবে।
এ ব্যাপারে ফায়েজ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব মকসুদ আলী জয়ধরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যেহেতু একটা দূর্ঘটনা ঘটে গেছে রিচি ইউনিয়নের চেয়ারম্যান ও গণ্যমাণ্য ব্যক্তিদের সমন্বয়ে বিষয়টি আপোষে মিমাংসা ও ক্ষতিপূরণ করা হয়েছে। এ নিয়ে রোগীর স্বজনরা কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন না মর্মে একটি লিখিতও নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
(টিএইচ/এসপি/নভেম্বর ১৯, ২০২২)
পাঠকের মতামত:
- কাপাসিয়ায় রাস্তা বিরোধ ও মসজিদে যাতায়াতে বাধা, এলাকাবাসীর ক্ষোভ
- শিক্ষার পরিচয়
- জলবায়ু অভিযোজনে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা
- গ্যাস-জ্বালানি সংকট নিরসনে লাগবে আরও এক বছর: পর্যটন মন্ত্রী
- ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনের নামে থানায় মামলা, গ্রেপ্তার ২
- শরিফপুরকে উন্নয়ন ও আধুনিকতায় বদলে দিতে চান যুবনেতা কনক
- গোপালগঞ্জে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব
- ধামরাই মন্দিরে মন্দিরে চলছে ষষ্ঠী পূজা
- দুর্গাপূজায় শ্লোগান উঠুক, ‘চিন্ময় প্রভু’র মুক্তি চাই’
- কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, ৯ মণ্ডপে কঠোর নিরাপত্তা
- ‘শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা’
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই ১৯৭
- আসছে মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ
- সর্দি-কাশি, হজমের সমস্যা সমাধানে পানপাতা
- ‘কপ সম্মেলনে অভিযোজনের অর্থায়ন বাড়ানোর দাবি তুলতে হবে’
- বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার
- মৃত্যুদণ্ড কার্যকরের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প
- বুড়িমারী স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ
- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে বাধা কাটল
- সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে সংবর্ধনা
- নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
- শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, সরকারি অফিস খোলা শনিবার
- সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- দিনাজপুরে মুক্তিবাহিনীর আক্রমণে পাকবাহিনীর ১৭ জন সৈন্য নিহত হয়
- কোটালীপাড়ায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- বিএমএসএফ’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক শাহী
- কাদেরকে আয়নায় মুখ দেখতে বললেন ফখরুল
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- বৃষ্টির ছড়া
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
১৬ অক্টোবর ২০২৬
- কাপাসিয়ায় রাস্তা বিরোধ ও মসজিদে যাতায়াতে বাধা, এলাকাবাসীর ক্ষোভ
- জলবায়ু অভিযোজনে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা
- গ্যাস-জ্বালানি সংকট নিরসনে লাগবে আরও এক বছর: পর্যটন মন্ত্রী
- ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনের নামে থানায় মামলা, গ্রেপ্তার ২
- শরিফপুরকে উন্নয়ন ও আধুনিকতায় বদলে দিতে চান যুবনেতা কনক
- গোপালগঞ্জে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব
- ধামরাই মন্দিরে মন্দিরে চলছে ষষ্ঠী পূজা
- কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, ৯ মণ্ডপে কঠোর নিরাপত্তা
- সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে সংবর্ধনা
- নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
-1.gif)








