E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

২০২২ নভেম্বর ২০ ১৬:১৬:৪০
আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

আদমদীঘি প্রতিনিধি : জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার বাদ জোহর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে কোমারপুর সরকারপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল শেষে এতিম শিশু ও মুসল্লীদের মাঝে তবারক বিতরন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ও সাবেক ছাত্র নেতা মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, যুগ্ম আহবায়ক আরিফুল হক রুমান, শিহাব চৌধুরী, আনোয়ার হোসেন জীবন, যুবদল নেতা আবু রায়হান, জুয়েল হোসেন, আলম, সাগর আহম্মেদ, তৌহিদুল ইসলাম, তামিম হোসেন, আবু জাফর ফেরদৌস, মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, শরিফুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, ছাত্রদলের সভাপতি মহিবুল হাসান শাকিব, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুল প্রমুখ।

(এস/এসপি/নভেম্বর ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test