E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে শ্রেণি কক্ষে ঢুকে মারপিট 

২০২২ নভেম্বর ২০ ১৮:৪১:৪০
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে শ্রেণি কক্ষে ঢুকে মারপিট 

লোহাগড়া প্রতিনিধি : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নড়াইলের লোহাগড়ায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে তিন বখাটে শ্রেণি কক্ষে ঢুকে শিক্ষার্থীদের সামনে হাত ধরে টানা হ্যাচড়া করে তুলে নেওয়ার চেষ্টা করে। ব্যর্থ হয়ে বখাটেরা ওই ছাত্রীকে মারপিট করে আহত করে।

গত বৃহস্পতিবার দুপুরে টিফিনের সময় লোহাগড়ার মাকড়াইল কেকেএস ইনষ্টিটিউশনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই ছাত্রীর মা মোসাঃ সালেহা বেগম বাদী হয়ে রবিবার লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ।

অভিযোগ সূত্রে জানা গেছে , দীর্ঘদিন যাবৎ লোহাগড়ার মাকড়াইল গ্রামের তমিজ মোল্যার ছেলে লিমন মোল্যা,জাকির মোল্যার ছেলে মিনহাজ মোল্যা ও সাব্বির নামে তিন যুবক বিদ্যালয়ের যাওয়া-আসার পথে চর শালনগর (আপিল গেট) গ্রামের আবুল কালামের মেয়ে ৮ম শ্রেনীর ছাত্রী মরিয়মকে প্রায় উত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়টি ওই ছাত্রীর অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিকে জানায়। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে প্রান নাশের হুমকি দেয়। গত বৃহস্পতিবার দুপুরে টিফিনের সময় বিদ্যালয়ের শ্রেনীকক্ষে ঢুকে ওই তিন বখাটে শিক্ষার্থীদের সামনে হাত ধরে টানা হ্যাচড়া করে তুলে নেওয়ার চেষ্টা করে। ব্যর্থ হয়ে বখাটেরা ওই ছাত্রীকে মারপিট করে আহত করে। এ নিয়ে বাড়াবাড়ি করলে এসিড মারারও হুমকি দিয়ে বখাটেরা পালিয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ছাত্রীর পিতা আবুল কালাম বলেন, মেয়ের উত্যক্তের ঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ করেছে । আমরা এ ঘটনার ন্যায় বিচার চাই ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(আরএম/এসপি/নভেম্বর ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test