E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সান্তাহারে অ্যাম্পুলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০২২ নভেম্বর ২৬ ১৭:৪১:০১
সান্তাহারে অ্যাম্পুলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১২২ পিস নেশার অ্যাম্পুল ইঞ্জেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভর তেতুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে রাজিব (২৭) ও মামুন একই গ্রামের সোলায়মান সরদারের ছেলে মামুন হোসেন (২৯)।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টায় তিলকপুর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত একটি অটোরিকশা সান্তাহার পৌর শহরের হবীরমোড় এলাকায় পৌঁছলে গাড়িটি তল্লাশী চালানো হয়। এ সময় ওই গাড়িতে যাত্রী বেশে থাকা দুই মাদককারবারি যুবকের দেহ তল্লাশীকালে তাদের দুই পায়ের উপরের অংশে কস্টেপ দিয়ে মুড়ানো ১২২ পিস নেশার অ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ২৬, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test