E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সান্তাহারে গাঁজাসহ গ্রেফতার ২

২০২২ নভেম্বর ২৬ ১৭:৪৭:৩৩
সান্তাহারে গাঁজাসহ গ্রেফতার ২

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২০০গ্রাম গাঁজাসহ আফাজ মন্ডল (৫২) ও সাগর সরদার (৩৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আফাজ সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের মৃত জাফের মন্ডলের ছেলে ও সাগর মৃত জলিল সরদারের ছেলে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আফাজ মন্ডলের বসত বাড়ির সামনে থেকে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ২৬, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test