রংপুরে মামলায় জড়িয়ে নাবালক ভাতিজার সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা
রিয়াজুল রিয়াজ, রংপুর থেকে ফিরে : একে ঘরের শত্রু বিভীষণ বলবেন নাকি রক্ষক হয়ে ভক্ষক বলবেন। বলছি পরিবারের ভয়ে বাবা হারানো এক স্কুল ছাত্রের কথা। উচ্চ ও নিম্ন আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পত্তি বন্টন না করে রংপুর মহানগরীতে সনাতন হিন্দু সম্প্রদায়ের পরিবারের এক ছেলে ও জেলা স্কুলে অধ্যয়নরত বাবা হারানো ৪র্থ শ্রেণীর ছাত্রের সম্পত্তি ও সম্পদ হাতিয়ে নিতে, হয়রানি মুলক মামলা দায়ের করার অভিযোগ উঠেছে আপন কাকা ও জ্যাঠার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর ২০নং ওয়ার্ডের পাকপাড়া এলাকায়। এ ঘটনায় ওই নাবালক ভুক্তভোগীর মা রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি অভিযোগ ও সম্পত্তির অধিকার নিশ্চিতকরণসহ আদালতের রায় বাস্তবায়নে সরকারি বিভিন্ন দপ্তরের কাছে লিখিত আবেদন করেছেন। কিন্তু বেশ কিছুদিন অতিবাহিত হলেও নাবালক ও তার বিধবা মা সম্পত্তি ও সম্পদ উদ্ধার করতে পারেনি। ফলে ওই অসহায় বিধবা পরিবারটি নাবালক ছেলে সন্তান নিয়ে মানবেতর জিবন যাপন করছে। অপরদিকে ঘরের শত্রু বিভীষনের ভয়ে অভিভাবকহীন পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ওই অসহায় পরিবারটি।
অভিযোগ জানা যায়, পাকপাড়া এলাকার প্রয়াত দীনেশ চন্দ্র রায়ের রেখে যাওয়া সাড়ে ৮ শতক বাস্তুভিটার সম্পত্তি সমবণ্টন না করে ভোগদখল করে আসছিলেন তার ছেলে জ্যোতি ভুষণ রায় বাদল, কিশোরী মোহন রায় বাবলু ও বিকাশ চন্দ্র রায়।
এর মধ্যে ২০১৮ সালের পহেলা জানুয়ারিতে জ্যোতি ভুষণ রায় বাদল মারা যায়। তার মৃত্যুর পর থেকে কিশোরী মোহন রায় বাবলু ও বিকাশ চন্দ্র রায় দুইভাই মিলে মৃত জ্যোতি ভুষণ রায় বাদলের অংশের সম্পত্তি তার নাবালক সন্তান দিব্য রায় প্রদীপকে বুঝিয়ে না দিয়ে উল্টো ভুয়া কাগজপত্র তৈরি করে মৃত জ্যোতি ভুষন রায় বাদলের স্ত্রী সুচিত্রা রানী রায়কে বিবাদী করে কিশোরী মোহন রায় বাবলু ও বিকাশ চন্দ্র রায় রংপুর বিজ্ঞ আদালতে একটি হয়রানিমূলক মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত তাদের কাগজপত্র ভুয়া বলে গণ্য করে মামলা খারিজ করে দেন। নাবালক ভাতিজার সম্পত্তি ও সম্পদ লুফে নিতে প্রতিপক্ষ কিশোরী মোহন রায় বাবলু ও বিকাশ চন্দ্র রায় নানা ভাবে হয়রানী করে আসছে ওই অসহায় পবিারটিকে।
মহামান্য হাইকোর্টও আপিল শুনানি করে মৃত জ্যোতি ভুষণ রায় বাদলের স্ত্রী সুচিত্রা রানীর পক্ষে রায় প্রদান করেন। এরপরেও নাবালক ভাতিজার সম্পত্তি ছেড়ে না দিয়ে নতুন করে একটি বাটোয়ারা মামলাসহ ১৪৪ ধারা জারির মামলা দায়ের করেন প্রভাবশালী ওই প্রতিপক্ষ। এদিকে নিম্ন থেকে উচ্চ আদালতে দুই-দুইবার আদালতের রায় মৃত জ্যোতি ভুষণ বাদলের পরিবারের পক্ষে গেলেও তার ভাইয়েরা আদালতের নির্দেশ অমান্য করে বিভিন্ন ভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে সেই সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত রাখেন। সেই ধারাবাহিকতায় বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো এমনকি হত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন ওই প্রতিপক্ষ। এতে অভিভাবকহীন এই পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভূক্তভোগী সুচিত্রা রানী বলেন, আমার স্বামীর মৃত্যুর পর আমার শ্বশুরের কোন সম্পত্তি সুষম বণ্টন হয় নাই। আমার স্বামীর ভাগের অংশের জমি আমার ভাসুর ও দেবরের নিকট বুঝে নিতে গেলে তারা বিভিন্ন অজুহাতে টালবাহানা করে কালক্ষেপণ করেন। অপকৌশলে তারা ভুয়া কাগজপত্র দিয়ে রংপুর বিজ্ঞ আদালতে মামলাও দায়ের করেছিলেন। সেই মামলায় বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় ঘোষণা করলেও অদ্যবধি তারা আমার স্বর্গীয় স্বামীর প্রাপ্য সম্পত্তি দখলে রেখেছেন। আমি ও আমার পৃত্রিহারা নাবালক সন্তানদের নিয়ে ওই জমিতে গেলে তারা আমাকেসহ আমার নাবালক ছেলেকে ওই ভিটায় উঠতে না দিয়ে বরং উল্টো মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। আ এব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় অভিযোগসহ একটি জিডি করেছি।
এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কিশোরী মোহন রায় বাবলু বলেন, আমরা বাবার রেখে যাওয়া পুরো সম্পত্তির সুশৃঙ্খল ভাবে সম্পত্তি বন্টনের জন্য বাটোয়ারা মামলা করেছি, বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। আদালত যা রায় দিবে আমরা তা মেনে নিবো।
(আর/এসপি/নভেম্বর ২৮, ২০২২)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








