রংপুর সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ালো জামায়াত
রংপুর প্রতিনিধি : দীর্ঘদিন ধরে মাঠে প্রচার-প্রচারণা চালালেও শেষ মুহূর্তে এসে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির রংপুর মহানগর শাখার সাবেক আমির মাহবুবুর রহমান বেলাল। ফলে বিএনপি ও জামায়াত ছাড়াই এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি নির্বাচন।
নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় দলটির পক্ষে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে গণসংযোগ চালাচ্ছিলেন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। তার পক্ষে নগরজুড়ে বিলি করা হয়েছে হাজার হাজার লিফলেট। ছাপানো হয় পোস্টার, ব্যানার ও ফেস্টুন। বাড়ি বাড়ি জামায়াতে ইসলামীর নারী সংগঠকরা ভোট প্রার্থনা করে লিফলেটও বিলি করেছেন। প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন মসজিদে নামাজ আদায়ের পর সমর্থনও চেয়েছেন বেলাল। তবে শেষ পর্যায়ে এসে তিনি অংশগ্রহণ না করার ঘোষণা দেওয়ায় নতুন মেরুকরণ শুরু হয়েছে এই নির্বাচন ঘিরে।
নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় অংশ নেওয়া রংপুর মহানগর জামায়াতের সাবেক আমির মাহবুবুর রহমান বেলাল।
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না, এ কারণে নির্বাচনে অংশগ্রহণ করা সঠিক হবে না। তাই নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানোসহ মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।
মাহবুবুর রহমান আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনেরও কোনো ক্ষমতা নেই। নির্বাচন কমিশন সরকারের নির্দেশে চলে। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
এদিকে, তফসিল ঘোষণার আগেই নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছে বিএনপি। এর আগে দুই মেয়াদে বিএনপি অংশ নিলেও এবার নিচ্ছে না। প্রথমবারের মতো জামায়াত অংশ নেওয়ার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে এসে সরে দাঁড়ানোর ঘোষণা দিলো।
রংপুর সিটি নির্বাচনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রার্থী শাফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের প্রার্থী তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম। এছাড়া স্বতন্ত্র পদে লড়তে মনোনয়ন সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, মেহেদী হাসান বনি ও আবু রায়হান, জাতীয় শ্রমিক লীগের রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এম এ মজিদ এবং স্বেচ্ছাসেবক লীগের মহানগর সভাপতি আতাউর জামান বাবু।
মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ পর্যন্ত কারা মনোনয়ন জমা দিচ্ছেন তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা।
(ওএস/এসপি/নভেম্বর ২৯, ২০২২)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








