লোহাগড়ার আমাদা মাধ্যমিক বিদ্যালয়
জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে ৭ বছর ধরে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষকসহ শিক্ষার্থীরা
রূপক মুখার্জি, লোহাগড়া : নড়াইলের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে গত ৭ বছর ধরে চলছে পাঠদান। বিদ্যালয়েনতুন কোনো ভবন নির্মাণ না হওয়ায়ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। এতে করে, ভয়আর আতঙ্কের মধ্যে আছে শিক্ষার্থীরা।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্কুল চলাকালীন সময় ওই ভবনের নবম শ্রেণির কক্ষে হঠাৎ করেই ধসে পড়ে ছাদের প্লাস্টার। মুহূর্তেই ছাদের বড় একটা অংশের দুর্বল রডগুলো বেরিয়ে যায়। আর ভেঙে পড়া প্লাস্টার ছড়িয়ে ছিটিয়ে পড়ে বেঞ্চের সবখানে। তবে ভাগ্যক্রমে রক্ষা পেয়ে যান শিক্ষক-শিক্ষার্থীরা। ঘটনার সময় তারা ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফলাফল ঘোষণা থাকায় অন্য কক্ষ ছিল। আর তাতেই বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা। এ ঘটনার পর থেকে রোববার (২৭ নভেম্বর) থেকে বিদ্যালয়টি চালু হলেও ওই শ্রেণিকক্ষে আর ক্লাস নেওয়া সম্ভব হয়নি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। এরপর ১৯৯৪-৯৫ অর্থবছরে তিনরুম বিশিষ্ট একতলা ভবনটি নির্মান করা হয়। এর মধ্যে একটি কক্ষে নবম শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছিল, যেটির পলেস্তারা ভেঙে পড়েছে। এই শ্রেণিকক্ষের পাশেই প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক ও কর্মচারীদের অফিস কক্ষ। তার পাশেই ছাত্রী মিলনায়তন। বর্তমানে তিনটি কক্ষের অবস্থা খুবই নাজুক। বছর দুয়েক আগে শিক্ষকদের অফিস কক্ষের পলেস্তারাও ভেঙে পড়েছিল। এছাড়া কক্ষগুলোর ফ্লোর ভেঙে দেবে গেছে। সব মিলে ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তবুও নিরুপায় হয়ে ভবনটি ব্যবহার করতে হচ্ছে। কারণ, স্কুলটিতে এ ভবন ছাড়া আর কোনো পাঁকা ভবন নেই। এছাড়া দুইটি টিনশেডের ঘর থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এখানে চারটি শ্রেণিকক্ষ থাকলেও প্রয়োজন রয়েছে সাতটির। আর টিনের ঘরে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-কর্মচারীদের অফিস করার মতো ব্যবস্থা নেই।
স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীরা জানান, জরাজীর্ণ ছাদের পলেস্তারা খসে পড়ায় আমরা আতঙ্কের মধ্যে আছি। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। আমরা ওখানে ঢুকতেও ভয় পাচ্ছি। আমাদের একটাই দাবি, যেন কর্তৃপক্ষ এটিকে পরিত্যক্ত ঘোষণা করে এবং নতুন একটি ভবন নির্মাণ করে দেয়।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর গাজী জানান, আমরা দীর্ঘদিন চেষ্টা করেও নতুন ভবন পাচ্ছি না। ভগ্নদশা ভবনটিতে যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা অনেক বড় ঝুঁকিতে আছি।
প্রধান শিক্ষক নির্মল কুমার কুন্ডু জানান, স্কুলে একটি মাত্র পাকা ভবন থাকায় শিক্ষার্থীদের পাঠদান দিতে খুব সমস্যা হচ্ছে। আমাদের মোট ৩৫০ শিক্ষার্থী রয়েছে। অথচ, অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। দ্রুতই আমাদের নতুন ভবন প্রয়োজন।
আমাদা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: নাছির উদ্দিন খান বলেন, স্কুলের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান বলেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে নতুন ভবন অনুমোদনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
(আরিএম/এসপি/নভেম্বর ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মোহররম
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








