ঝালকাঠি জেলা পুলিশের রেশন বিতরণে সাড়ে ৩ কোটি টাকার অনিয়মের চলমান তদন্তে ধীরগতি
মাহাবুবুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠি জেলা পুলিশের রেশন বিতরণে প্রায় সাড়ে তিন কোটি টাকার অনিয়মের চলমান তদন্তে ধীর গতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ পুলিশ কর্মকর্তা ও ৬ কনস্টেবলসহ ১১ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একটি বিভাগীয় মামালা চলমান রয়েছে। বরখাস্তকৃত পুলিশের এসব সদস্যরা বিভিন্ন সময়ে জেলার রেশন বিতরণের দায়িত্বে ছিলেন। তাঁদের বিরুদ্ধে ২৫৩টি ভূয়া কার্ডের মাধ্যমে গত ১৯ সাল থেকে সাড়ে তিন বছরে অনৈতিক ভাবে রেশন তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে।
গত জুন মাসে তদন্তের পরে অনিয়মের বিষয়টি ধরা পড়ে। জুলাই মাসে রেশন বিতরণে বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত ১১ পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলকে সনাক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় একই মাসে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে পুলিশ কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল। তবে ঘটনাটির বিষয়ে গোপনীয়তা রক্ষা করায় এতদিন কোন তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি একটি সূত্র থেকে এ বিষয়ে তথ্য পাবার পর অনুসন্ধানে বিষয়টি বেরিয়ে আসে।
সাময়িক বরখাস্ত হওয়া ৫ পুলিশ কর্মকর্তা হলেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. মামুন (বর্তমানে খুলনায় কর্মরত), উপ পরিদর্শক (এসআই) মো. আরিফ (বর্তমানে বরিশালে কর্মরত), (এসআই) মো. রেজাউল, (এসআই) মো. রাাজিউজ্জামান, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন (পুলিশ লাইনের সাবেক ম্যাচ ম্যানেজার)। সাময়িক বরখাস্ত হওয়া ৬ পুলিশ কনস্টেবল হলেন, মো. সাইফুল, মো. মেহেদী, মো. আতিক, মো. তৌফিক, মো. জসিম ও মো. জহির (ওজনদার)। এদের মধ্যে কনস্টেবল মো. আতিক পুলিশ লাইনস মসজিদের ইমামতি করতেন।
ঝালকাঠি জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলায় কর্মরত ৮৮৬ জন পুলিশ সদস্যদের (থানা, ট্রাফিক, ডিবি, ডিএসবি, সিআইডি, কোর্ট পুলিশসহ) জেলা পুলিশ লাইন থেকে মাসিক রেশন দেওয়া হয়।
একজন নতুন পুলিশ সদস্য অবিবাহিত অবস্থায় চাল ১১ কেজি, ডাল সাড়ে ৩ কেজি, তেল ৩ কেজি, আটা ১২ কেজি ও চিনি ১ কেজি ৭৫০ গ্রাম রেশন পায়। দুই সদস্যের স্বামী-স্ত্রী রেশন পায়, চাল ২০ কেজি, ডাল সাড়ে ৫ কেজি, তেল সাড়ে ৪ কেজি, চিনি ৩ কেজি ও ২০ কেজি আটা। এক সন্তানসহ তিন সদস্যের পারিবার রেশন পায়, চাল ৩০ কেজি, ডাল ৭ কেজি, তেল ৬ কেজি, চিনি ৪ কেজি ও আটা ২৫ কেজি। চার সদস্যের পরিবার রেশন পায়, চাল ৩৫ কেজি, ডাল ৮ কেজি, তেল ৮ কেজি, চিনি ৫ কেজি ও আটা ৩০ কেজি। পুলিস সদস্যদের অনেকে নিজ জেলা থেকে রেশন উত্তোলণ করে। আবার বদলী হলে নতুন কর্মস্থল থেকে রেশন তোলার নিয়ম রয়েছে।
কিন্তু রেশন বিতরণের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিভিন্ন সময় বদলী হওয়া পুলিশ সদস্যদের ৪ সদস্য বিশিষ্ট পরিবারের ২৫৩ কার্ডের বিপরীতে রেশন উত্তোলন করে আত্মসাৎ করেছেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, করোনা পরিস্থিতির সুযোগে ২০১৯ সাল থেকে ২০২২ সালের জুন পর্যন্ত এসব কার্ডের বিপরীতে রেশন উত্তোলন করা হয়েছে। যাদের নামে উত্তোলন করা হয়েছে তাঁরা অন্যত্র বদলী হয়ে সেখান থেকে রেশন উত্তোলন করে যাচ্ছেন। এসব অনিয়মের বিষয়ে সেই পুলিশ সদস্যরা কিছইু জানেন না।
ঝালকাঠির সাবেক পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন গত ২৩ আগষ্ট বদলী হওয়ার আগে বিষয়টি বরিশালের ডিআইজির নজরে আনেন। পরে ডিআইজি এস.এম আক্তারুজ্জামনের নির্দেশে জুন মাসের তদন্তে বিষয়টির সত্যতা মেলে। পরে জুলাই মাসে ১১ পুলিশকে সাময়িক বরখাস্ত করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। বিষয়টি তদন্তের দায়িত্বে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে। তাঁর চাকুরীর মেয়াদ চলতি বছরের নভেম্বর মাসের ৩০ তারিখ শেষ হয়ে গেছে। তিনি তদন্ত কার্যক্রমকে বেশী দূর এগিয়ে নিতে পারেননি। তৎকালিন পুলিশ সুপার ঝালকঠিতে তিন বছর দুই মাস কর্মরত ছিলেন। তাঁর সময়কালে এ অনিয়মটি বেশি হয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে গত ১৯ সাল থেকে সাড়ে তিন বছরে ২৫৩টি ভূয়া কার্ডের মাধ্যমে রেশন তুলে আত্মসাৎ করা ভোগ্য পন্যের তৎকালীন বাজার মূল্য প্রায় ৩ কোটি ১৮ লাখ ৭৮ হাজার টাকা। চার সদস্যের একটি কার্ডের মাসিক রেশনের পণ্যের দাম ধরা হয়েছে ৩ হাজার টাকা। একটি কার্ডের বাজার মূল্য ৩ হাজার টাকা ধরে ৪২ মাসের হিসেবে হয় ১ লাখ ২৬ হাজার টাকা। সে হিসেবে ২৫৩টি কার্ডের বাজার মূল্য দাড়ায় প্রায় ৩ কোটি ১৮ লাখ ৭৮ হাজার টাকা। এদিকে সাময়কি বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের অনেকেই নিজেদের নির্দোষ দাবি করেছেন। তাঁদের অনেকের ভাষ্যমতে দায়িত্বে না থাকা সত্ত্বেও শুধুমাত্র রেশন বিতরণের মাষ্টাররোল ও রেজিষ্টার খাতা লেখায় সহায়তা করার কারণে অনেকে ফেঁসে গেছেন।
এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া উপ পরিদর্শক (এসআই) মো. রাজিউজ্জামান বলেন, আমরা দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকেই রেশন বিতরণের হিসেব নিকাশে গরমিল ছিল। তারপরেও আমরা পুলিশ বিভাগের প্রতি শ্রদ্ধাশীল। সঠিক ভাবে তদন্ত হলে আমরা নির্দোষ প্রমানিত হবো।
কনস্টেবল মো. সাইফুল বলেন, এ বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন কথা বলা যাবে না।
জেলা পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। প্রমানীত হলে দোষীদের বিরুেেদ্ধ কঠোর আইনী পদক্ষেপ নেওয়া হবে। অনিয়ম ঠেকাতে বর্তমানে রেশন বিতরণের এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
(এম/এসপি/ডিসেম্বর ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
-1.gif)







