লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্যের হাত-পা কর্তন
লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউপি সদস্য মো: আকবর হোসেন লিপন (৪৬)’র ওপর একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাত ও পা কর্তন করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মঙ্গলহাটা গ্রামের উত্তরপাড়ার জামে মসজিদের অদুরে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার লিপন মঙ্গলহাটা গ্রামের নুর মিয়া শেখের ছেলে এবং মল্লিকপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রাম্য কোন্দল ও এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের মো: আকবর হোসেন লিপন সমর্থিত লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছিল। একই গ্রামের বাসিন্দা হওয়া স্বত্বেও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে লিপন শিকদার মোস্তফা কামালের প্রতিদ্বন্ধি হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। দুজনেই পরাজিত হলেও লিপন মোস্তফার চেয়ে বেশি ভোট পান। এরপর থেকেই দু’দলের বিরোধ চরমে ওঠে। এর জের ধরে রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে লিপন মধ্যপাড়ায় একটি মিটিং শেষে বাড়ি ফেরার পথে উত্তরপাড়ার জামে মসজিদের সামনে পৌঁছালে পূর্বথেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং ডান পায়ে উপর্যুপুরী কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, লিপনের অবস্থা আশংকাজনক।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান বলেন, মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো: আকবর হোসেন লিপনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানাচ্ছি।
এ ব্যপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাবেক ইউপি সদস্যের বিচ্ছিন্ন হাতটি সোমবার সকালে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।
(আরএম/এসপি/ডিসেম্বর ১২, ২০২২)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
- পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ঈদ জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা
- ভূরুঙ্গমারী পাকসেনাদের দখলে চলে যায়
- কুড়িগ্রামে ঈদুল আজহার ঈদের নামাজ আদায়
- বিএসএফের পুশব্যাকচেষ্টা, গভীর রাতেও সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি
- সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
- ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু
- সাতক্ষীরায় ২৫ গ্রামে ঈদ উদযাপন, চলছে পশু কোরবানি
- সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
- এবার এভারেস্ট শিখরে আরেক বাংলাদেশি নারী
- ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
- আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
- নবম পে-স্কেল, বেশি সুবিধা পাচ্ছেন যারা
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- বরগুনায় সেতু ধ্বসে ভোগান্তিতে ৪ গ্রামের মানুষসহ শতাধিক শিক্ষার্থীরা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ভৈরবে ৫ জয়িতাকে সংবর্ধনা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- আট বছর আগে একদিন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
-1.gif)








