E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত 

২০২২ ডিসেম্বর ১৪ ১৭:০১:৫৫
মহম্মদপুরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়ন এর যশোবন্তপুর মারকাযুস্ সুন্নাহ মাদ্রাসার আয়োজনে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমাজ সেবক সৈয়দ সিকান্দার আলী। প্রধান বক্তা ছিলেন হাঃ মাওঃ মুফতি মোঃ মিজানুর রহমান ফয়েজি।

আলহাজ্ব মাওঃ ওলিয়ার রহমান এর সভাপতিত্বে, দ্বিতীয় বক্তা ছিলেন মাওঃ মোঃ আব্বির আহমাদ, তৃতীয় বক্তা ছিলেন মাওঃ মুফতি মাসুদুর রহমান। মঙ্গলবার রাতে প্রধান অতিথি উপজেলার কালিশংরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ ও নূরানী হাফেজিয়া এতিম খানায় বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ গ্রহণ করেন।

(বিএস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২২)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test