E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সান্তাহারে এ্যাম্পুলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

২০২৩ জানুয়ারি ০২ ১৬:৩২:০১
সান্তাহারে এ্যাম্পুলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২৩৮ পিস এ্যাম্পুলসহ বেগম বলি (৫৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

আজ সোমবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার বেগম বলি নওগাঁ জেলার আত্রায় উপজেলার সাহাগোলা এলাকার ফিরোজ হোসেন খানের স্ত্রী।

জানা যায়, সোমবার সকালে রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে মাদক পাচারের উদ্দেশ্য যাচ্ছিলেন মাদক কারবারি বেগম বলি। গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনে অভিযান চালিয়ে ২৩৮ পিস মাদকদ্রব্য এ্যাম্পুলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

(এস/এসপি/জানুয়ারি ০২, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test