E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার 

২০২৩ জানুয়ারি ০৫ ১৭:৫৩:১৩
আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার 

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ১৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার তালশন গ্রামের মৃত মকবুল হোসেন প্রামানিকের ছেলে মামুন (৪০) ও একই এলাকার মৃত খেজমত আলীর ছেলে খায়রুল ইসলাম
(৪১)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার তালশন গ্রামের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

(এস/এসপি/জানুয়ারি ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test