উখিয়ায় আরও এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা
স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরও এক ব্লক মাঝিকে (নেতাকে) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ জানুয়ারি) ভোর রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প-৮ পশ্চিমে) অস্ত্রধারী দুর্বৃত্তরা গুলি করে ওই মাঝিকে হত্যা করে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।
নিহত মোহাম্মদ সেলিম (৩৫) ওই রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আবদুস সোবহানের ছেলে। তিনি বি-ব্লকের রোহিঙ্গা উপ-মাঝি (নেতা) ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সেলিমকে রবিবার ভোর রাতে ঘর থেকে ডেকে নিয়ে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সেলিম মারা যান। সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
রোহিঙ্গাদের দাবি, হামলাকারীরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্য। মাদক চোরাচালান নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের ঘটনায় তারা মাঝি মোহাম্মদ সেলিমসহ কয়েকজন রোহিঙ্গা নেতাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।
পুলিশ ও রোহিঙ্গা নেতাদের দেওয়া তথ্যমতে, চার মাস ধরে উখিয়ার একাধিক ক্যাম্পে রোহিঙ্গাদের বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ২৪ জন (রোহিঙ্গা) মারা গেছেন। এদের মধ্যে ১১ জন রোহিঙ্গা মাঝি (নেতা) ও ৫ জন আরসা সদস্য। অন্যরা সাধারণ রোহিঙ্গা।
বালুখালী ক্যাম্প-৮ এর এক রোহিঙ্গা নেতা বলেন, উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে সাড়ে ১১ লাখ রোহিঙ্গাকে নিয়ন্ত্রণ করে আড়াই হাজারের বেশি মাঝি ও সাব মাঝি। দুই হাজারের মতো মাঝি আরসাবিরোধী। মাঝিদের কেউ কেউ মাদক চোরাচালানের অন্যতম হোতা রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের সঙ্গে হাত মিলিয়েছেন। এমন অভিযোগে আরসার সদস্যরা মাঝিদের হত্যার মিশনে নেমেছেন। প্রায় প্রতিদিন আরসা সদস্যরা ঘরে ঢুকে মাঝিদের অপহরণের চেষ্টা চালাচ্ছেন। এতে সাধারণ রোহিঙ্গারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পুলিশ ও রোহিঙ্গা সূত্র জানায়, শনিবার রাত আটটার দিকে উখিয়ার জামতলী ক্যাম্প-১৫ এর এ–ব্লকের হেড মাঝি রশিদ আহমদকে (৩৬) ঘরে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা। রোহিঙ্গা নেতাদের দাবি, মুখোশধারীরা আরসার সদস্য।
অপরদিকে ৬ জানুয়ারি দুপুর দেড়টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ (পশ্চিম) এ আরসা সদস্যদের হামলায় রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের মোহাম্মদ নবী (৪০) গুলিবিদ্ধ হন। তিনি ওই আশ্রয় শিবিরের বি-৩৯ ব্লকের মোহাম্মদ হাশিমের ছেলে। এখন পুলিশের তত্ত্বাবধানে চলছে মোহাম্মদ নবীর চিকিৎসা।
পুলিশ জানায়, ওইদিন বিকেলে মোহাম্মদ নবীর বসতিতে অভিযান চালিয়ে অত্যাধুনিক একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে এপিবিএন। রোহিঙ্গা বসতিতে এ গ্রেনেড কীভাবে এলো, তা নিয়ে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এটি মিয়ানমারের তৈরি অত্যাধুনিক গ্রেনেড বলে জানিয়েছে বোম ডিসপোজাল দল। এভাবে একের পর এক রোহিঙ্গা মাঝিকে (নেতা) হত্যার ঘটনায় ক্যাম্প জুড়ে আতংক বিরাজ করছে।
(ওএস/এএস/জানুয়ারি ০৯, ২০২৩)
পাঠকের মতামত:
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
২৪ অক্টোবর ২০২৬
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
-1.gif)








