হাইশুর বৃদ্ধাশ্রমে ২ মাসের মানবিক খাদ্য ও বস্ত্র সহায়তা করেছেন আ.লীগ নেতা মাহবুব আলী খান
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী হাইশুর বৃদ্ধাশ্রমে ২ মাসের মানবিক খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। তিনি আজ মঙ্গলবার দুপুরে তার ব্যক্তিগত উদ্যোগে ওই আশ্রমের অসহায় প্রবীণ ২৬ সদস্যর হাতে কম্বল, শাড়ি, লুঙ্গি, ম্যাক্স, চাল, ডাল, চিনি, কেক , চা, বিস্কুট, মিষ্টি, ফল, চিড়া, মুড়ি সহ ২ মাসের প্রয়োজনীয় সব খাদ্য সামগ্রী তুলে দেন।
বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার পর থেকেই মানবিক আওয়ামী লীগ নেতা মাহবুব আলী খান প্রতি বছরের বিভন্ন সময় এই বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রবীণদের মানবিক খাদ্য, বস্ত্র সহ সহ বিভিন্ন সহায়তা প্রদান করে আসছেন।
মানবিক সহায়তা প্রধান অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, হাইশুর বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস, তার স্ত্রী শিক্ষক মনিকা রানী বোস সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, ২০ বছর ধরে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে আশুতোষ বিশ্বাস ও মনিকা রানী বোস দম্পতি আর্ত মানবতার সেবা করে আসছেন। এই বৃদ্ধাশ্রমে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় ও দুঃস্থ প্রবীণরা আশ্রয় নিয়েছেন। এই দম্পতি পরম মমতায় বৃদ্ধাদের দেখভাল করেন। তারা বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা ও অসহায় প্রবীণদেন এখানে রেখে সেবা প্রদান করে সুনাম অর্জন করেছেন। আমি তাদের এই মহান উদ্যোগকে স্বাগত জানাই।
আশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস বলেন, মাহাবুব আলী খান সব সময় আমাদের আশ্রমের খোঁজ খবর রাখেন। এখানে আশ্রিত অসহায় প্রবীণদের মানবিক সহায়তা প্রদান করেন। সমাজের বৃত্তবাণদের সহায়তায় আমরা এই প্রতিষ্ঠান চালাতে পারছি। মাহাবুব আলী খানের মত এমন সহায়তা করলে এই প্রতিষ্ঠান চালাতে আমাদের আর হিমশিম খেতে হবে না।
হাইশুর গ্রামের রসময় বিশ্বাস বলেন, বৃদ্ধাশ্রম করে আশুতোষ ও তার স্ত্রী আর্ত মানবতার সেবা করে আসছেন।এটি এত সহজ নয়। তারা এই মমতাময়ী ও মানবিক কাজ করে এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন ।তাদের কাজ আমাদের এলাকায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। আশুতোষ কৃষক পরিবারের সন্তান। নিজের কোন সম্পদ নেই। অন্যের কাছ থেকে ভিক্ষা করে টাকা পয়সা, ধান, চাল, সবজি, মাছ এনে আশ্রম চালিয়ে যাচ্ছেন । তার মহৎ কাজকে আমি স্যালুট জানাই।
(টিকেবি/এসপি/জানুয়ারি ১৭, ২০২৩)
পাঠকের মতামত:
- সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে
- কাপাসিয়ার সংসদ সদস্য আইউবি কৃষকদের সাথে মতবিনিময়
- ‘আকাশকুসুম কল্পনা নয়, দলের উন্নতিই লক্ষ্য বাটলারের’
- নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী
- লৌহজংয়ে গণ পিটুনিতে দুই চোর নিহত
- সালথা-নগরকান্দায় ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ
- ‘লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি’
- আয়কর রিটার্ন দাখিল ছাড়াল ৪০ লাখ
- ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া
- আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
- গোপালগঞ্জে অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস মাটি চাপা, ব্যবসায়ীকে জরিমানা
- জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদের মামলার রায় ৯ এপ্রিল
- ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১০৪৫
- ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও
- 'বঙ্গবন্ধুর নির্দেশে হরতালের পর ব্যাংক খোলা থাকে'
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- লৌহজংয়ে গণ পিটুনিতে দুই চোর নিহত
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
০৫ মার্চ ২০২৬
- কাপাসিয়ার সংসদ সদস্য আইউবি কৃষকদের সাথে মতবিনিময়
- লৌহজংয়ে গণ পিটুনিতে দুই চোর নিহত
- সালথা-নগরকান্দায় ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ
- গোপালগঞ্জে অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস মাটি চাপা, ব্যবসায়ীকে জরিমানা
-1.gif)








