গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ভ্যানচালকসহ ২জন নিহত ও মোটর সাইকেল চালক মারাত্মক আহত হয়েছে।
আজ রবিবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মিয়াপাড়ার আরামবাগ ও পাথালিয়া নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন- খুলনা জেলার তেরখাদা উপজেলার হাতিশুরা গ্রামের আকবর শেখের ছেলে ভ্যান চালক রাজু শেখ (২৪) ও গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার আরামবাগ এলাকার মৃত কাদের ফকিরের ছেলে হান্নান ফকির (৭০)। আহত মটরসাইকেল চালক সুদীপ্ত বনিককে (২২) আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গণেশ বিশ্বাস জানান, আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে ট্রাক চাপায় ভ্যান চালক রাজু শেখ (২৪)নিহত হয়। সে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ভ্যান চালিয়ে গোপালগঞ্জ শহরের মান্দারতলা যাচ্ছিল। পাথালিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক ভ্যানচালক রাজু শেখকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
অপরদিকে, একই মহাসড়কের গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার আরামবাগ নামক স্থানে বেলা ১১টার দিকে মটরসাইকেলের ধাক্কায় হান্নান ফকির (৭০)নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।
আরামবাগের সবজি বিক্রেতা হান্নান ফকির তার স্ত্রী নুরজাহান বেগমকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে গোপালগঞ্জ শহরের দিকে রওনা হন। এ সময় মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মটরসাইকেল উক্ত স্থানে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এতে মটরসাইকেল চালক সুদিপ্ত বনিক মারাত্মক আহত হয়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়ে যায়।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বলেন, নিহত হান্নান ফকিরের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাজুর লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
(টিকেবি/এসপি/জানুয়ারি ২২, ২০২৩)
পাঠকের মতামত:
- সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে
- কাপাসিয়ার সংসদ সদস্য আইউবি কৃষকদের সাথে মতবিনিময়
- ‘আকাশকুসুম কল্পনা নয়, দলের উন্নতিই লক্ষ্য বাটলারের’
- নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী
- লৌহজংয়ে গণ পিটুনিতে দুই চোর নিহত
- সালথা-নগরকান্দায় ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ
- ‘লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি’
- আয়কর রিটার্ন দাখিল ছাড়াল ৪০ লাখ
- ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া
- আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
- গোপালগঞ্জে অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস মাটি চাপা, ব্যবসায়ীকে জরিমানা
- জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদের মামলার রায় ৯ এপ্রিল
- ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১০৪৫
- ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও
- 'বঙ্গবন্ধুর নির্দেশে হরতালের পর ব্যাংক খোলা থাকে'
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- লৌহজংয়ে গণ পিটুনিতে দুই চোর নিহত
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
০৫ মার্চ ২০২৬
- কাপাসিয়ার সংসদ সদস্য আইউবি কৃষকদের সাথে মতবিনিময়
- লৌহজংয়ে গণ পিটুনিতে দুই চোর নিহত
- সালথা-নগরকান্দায় ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ
- গোপালগঞ্জে অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস মাটি চাপা, ব্যবসায়ীকে জরিমানা
-1.gif)








